আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

 

Brother IT Digital

কর্মজীবী নারীদের ভোগান্তি নিরসনে রাজধানীতে চালু হয়েছে গোলাপি রঙের বাস। গেল ১৮ আগস্ট নারীদের জন্য এই বিশেষ বাস চালুর পর উচ্ছ্বাস প্রকাশ করেন চালক ও যাত্রীরা। তবে সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি। বাস চালুর প্রথম দিনেই একটি গাড়িকে ধাক্কা দেয় অন্য আরেকটি পরিবহন।

রাজধানীর বিশৃঙ্খল সড়কে দোতলা বাস চালাতে যে প্রস্তুতি প্রয়োজন, তা নেই উল্লেখ করেছেন নারী বাসচালকরা। তাছাড়া সঠিক কর্মপরিকল্পনা ছাড়া সড়কে নামায় অস্বস্তিতে পড়ছেন নারী চালকরা।

তাদের দাবি, শরীরটার সঙ্গে এই বাস যায় না।

এ নিয়ে এক নারী চালক বলেন, ‘এই দোতলা বাস একজন নারীর দ্বারা চালানো সম্ভব না। আমি পারছি না। আমার শরীরটার সঙ্গে এই বাসটা যায় না।’
তিনি বলেন, ‘নারী ড্রাইভার হিসেবে আমরা খুশি না। কারণ, সড়কে বিশৃঙ্খল অবস্থা। অন্য বাস চাপ দেয়। আমি তো ওর মতো চালাব না, আমি আমার মতো চালাব। কিন্তু আমি যদি ওদের মত ঠাসাঠাসি করি, তাহলে তো হলো না।’

বাসের একজন নারী হেলপার বলেন, ‘মহিলা যারা উঠছেন, তারা প্রশংসা করছেন। আগে তারা অফিস টাইমে গাড়ি ধরতে পারতেন না। ছেলেদের মধ্যে ধাক্কা খেতে হতো। ঠিক সময়ে অফিসে যেতে কষ্ট হতো। এখন তারা স্বস্তিতে যেতে পারছে।’



এদিকে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, গোলাপি রঙের বাসের জন্য অপেক্ষা করছেন নারীরা। দিনে মাত্র দুটি ট্রিপ থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত বাস। কখন আসবে, তা জানেন না অধিকাংশ নারী।

পিংক বাস সার্ভিস আরও বাড়ানোর দাবি জানিয়ে একাধিক যাত্রী বলেন, ‘আমাদের জন্য যে বাস ছাড়া হয়েছে, তার একটিও তো দেখলাম না। যাতায়াত করতে হবে আগে-পরে। তো সেটা আমরা কীভাবে করব? আমরা তো করতে পারতেছি না। আমাদের দুইটি ট্রিপেই তো সমস্যা। ট্রিপের সংখ্যা যদি আর একটু বেশি হতো, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো।’

এসব বিষয়ে বিআরটিসির চেয়ারম্যানের অফিসে গেলেও সাক্ষাৎ পাওয়া যায়নি। তবে মুঠোফোনে আব্দুল লতিফ মোল্লা জানান, ‘মহিলা চালক যেহেতু, সে তো আর পুরুষের মতো পারবে না—এটাই স্বাভাবিক। মহিলা চালক বাড়ানোর কার্যক্রমটা আছে। সার্ভিসগুলো পরিবর্তন হবে আমাদের যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে।’

তবে নারীদের জন্য সংরক্ষিত বাসের সংখ্যা বৃদ্ধির সঙ্গে রাজধানীর সড়কের শৃঙ্খলাও ফিরবে-এমনটাই সবার প্রত্যাশা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

1

নতুন পে-স্কেলের গেজেট নিয়ে সামনে এলো নতুন তথ্য

2

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

3

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরক

4

ভোলায় মাঝের চর পরিদর্শনে ইউএনও, সমস্যার সমাধানের আশ্বাস

5

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

6

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

7

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

8

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

9

লবণাক্ততা ও জলাবদ্ধতায় অনিশ্চয়তায় মনপুরার আমন চাষ

10

রুমিন ফারহানা আপার মধ্যে হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

11

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

12

কর্নেল অলিকে কেন রাষ্ট্রপতি প্রার্থী করা হলো, জানালেন নাহিদ

13

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

14

জুতার মালা পড়িয়ে অপমান তজুমদ্দিনের আলোচিত সেই ঘটনায় চারজন আট

15

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গে

16

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

17

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

18

ভোলাসহ প্রশাসনে বড় পরিবর্তন: ২৭ উপসচিব গেলেন ২৭ জেলায়

19

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার

20