আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু



সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, বিএনপি কথায় কথায় আমাদের উদ্দেশ্য করে বলে- জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না, তারা বলে ‘জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে’।

তিনি বলেন, তারা (বিএনপি) এগুলো বলে অপমান করতে চায়। এ ধরনের অপমানজনক কথা বলে বলে হাদিকে নিউজ ফিড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, জুলাইয়ের কথা এনসিপি ছাড়া আর কে বলে। ১১ দলীয় জোট বলে। কিন্তু সরকারি দল কতক্ষণ বলে। বরং তারা দমায়ে রাখে যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মাখবেন না। জুলাইয়ের ব্যবসা করবেন। তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কী। আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখবো।

তিনি বলেন, শুধু জুলাই নয়; ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনে ১৯ জন মানুষ মারা গিয়েছেন। তাদের নিয়েও আপনাদের ব্যবসা করতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে জাতীয় নারী শক্তির এ সদস্যসচিব বলেন, যেই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা আজকে সরকার গঠন করেছেন, তাদের মায়েরা তো আপনাদের কথা বলে না। তারা সংস্কারের কথা বলে, সংবিধান সংস্কারের কথা বলে, পুলিশ কমিশন, গুম কমিশন গঠনের কথা বলে। আপনাদের সাথে আমাদের লড়াই শহীদের আকাঙ্খা বাস্তবায়নের লড়াই। ভালো রাষ্ট্র উপহার দেওয়ার লড়াই। হাজার বেকার তরুণ ভাইয়ের হাতে চাকরি তুলে দেয়ার লড়াই। আপনাদের সাথে আমাদের লড়াই নারীর সম্মানের লড়াই। আমরা পুলিশ সংস্কার চেয়েছি। এই পরিবর্তনগুলোই আমরা আনতে চাই। আমরা জনগণের কথা বলতে চাই।

সংসদ সদ্যস মিতু বলেন, আপনারা একটা লাঠি দিয়ে বারি দেবেন, একটা চোখ অন্ধ করে ফেলবেন এগুলোর ভয় করি আমরা? আপনাদের মনে হয় এই ছেঁচড়া গুন্ডা লেলিয়ে দিয়ে, ওই জিয়া সাইবার ফোর্সের গুন্ডাগুলা লেলিয়ে দিয়ে, নোংরা নোংরা ছবি এডিট করে, নোংরা কমেন্ট করে আমাদেরকে দামিয়ে রাখবেন। আমরা এসব পরোয়া করি না।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন এনসিপির ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেদা আক্তার, জেলা যুব শক্তির আহ্বায়ক মো. মুজিব, জাতীয় ছাত্র শক্তির জেলার আহ্বায়ক তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিমুল চৌধুরী প্রমুখ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী সংকটে চীন, বিয়ে করতে গিয়ে নানা বিপাকে পড়ছে পুরুষেরা

1

মেঘনায় দস্যু সাম্রাজ্যে বড় ধাক্কা,মনপুরায় গ্রেপ্তার স্বপন বা

2

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

3

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

4

পে-স্কেল বাস্তবায়ন হবে যে দুই ধাপে

5

লালমোহন সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিম মাতাব্বরের

6

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

7

তমার পেশা নিয়ে জয়ের আপত্তি, ক্ষুব্ধ তমা মির্জা

8

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও

9

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

10

লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি আটক

11

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

12

ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ

13

রংপুরে শিক্ষক পরিবার হত্যাকাণ্ডের তদন্তে যা বললেন শফিকুল

14

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

15

ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগ, শতাধিক জেলের ক্ষোভ

16

ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে আর সাংবাদিকদের অনুসন্ধানে: মন্ত্

17

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

18

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

19

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

20