আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ‘রিয়াদ বিয়ে না করলে আমি চট্টগ্রাম যাব না’

 

Brother IT Digital

মামুন হাজী, লালমোহন: তিন বছরের প্রেমের সম্পর্কের দাবি নিয়ে চট্টগ্রাম থেকে ভোলার লালমোহনে এসে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন স্বপ্না নামের এক তরুণী। তাঁর অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিলেও এখন তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন প্রেমিক রিয়াদ। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন ডুবাই বাড়িতে।

স্বপ্নার ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে রিয়াদের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে মোবাইল ফোনে কথাবার্তার একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন বছর ধরে তাঁদের এই সম্পর্ক চলছিল। এ সময়ে বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরাফেরাসহ ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয় বলে দাবি করেন স্বপ্না। তাঁর অভিযোগ, রিয়াদ তাঁকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন।

তবে সম্প্রতি রিয়াদ বিয়েতে রাজি হচ্ছেন না বলে অভিযোগ স্বপ্নার। এ অবস্থায় চট্টগ্রাম থেকে লালমোহনে এসে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি। স্বপ্নার দাবি, তিনি ওই বাড়িতে পৌঁছানোর পর রিয়াদ সেখান থেকে চলে যান। বিয়ের বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত ওই বাড়ি ছাড়তে চান না তিনি।

স্বপ্না জানান, তিন বছরের সম্পর্কের পর তিনি রিয়াদকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চান। সম্পর্কের সামাজিক স্বীকৃতি আদায়ের আশাতেই তাঁর এই অবস্থান।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত রিয়াদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

দীর্ঘদিনের কথিত প্রেমের সম্পর্কের পরিণতি কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানে সংশ্লিষ্ট সবার বক্তব্য ও সম্মতির ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

1

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস

2

আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকসহ বিদেশে বিনিয়োগের অভিযোগ

3

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

4

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

5

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

6

ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

7

আজ জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী

8

কিডনি বিক্রির ‘বকেয়া’ সাড়ে ৯ লাখ টাকা না পেয়ে মামলা

9

জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না: হুইপ অপু

10

জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না: স

11

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

12

কিডনিতে পাথর ঠেকাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

13

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

14

বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাকে একজন বাবা হিসে

15

ফেসবুকে ভুয়া পোস্ট করে ২১ লাখ টাকা আয়!

16

দৌলতখানে মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা উৎ

17

ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফা

18

আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

19

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: মো

20