আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি?

 

Brother IT Digital

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির প্রস্তুতি চলছে। ২০২৬ সালে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির মেয়াদ ভিন্ন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

মাধ্যমিক বিদ্যালয়ে ৫ দিনের ছুটি

সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার এবং ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় ক্যালেন্ডার অনুযায়ী টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে। এরপর ২৫ অক্টোবর (রবিবার) লক্ষ্মীপূজা থাকায় ছুটির মেয়াদ আরও বাড়তে পারে।

সব মিলিয়ে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ পাওয়ার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের চূড়ান্ত সিদ্ধান্তই কার্যকর হবে। একাডেমিক ক্যালেন্ডারের প্রয়োজন অনুযায়ী ছুটির তারিখ পরিবর্তনেরও সুযোগ রয়েছে।

কলেজে ছুটি ১০ দিন, সাপ্তাহিক ছুটি ধরলে ১৬

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ-৪ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজগুলোতে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি রাখা হয়েছে।

তালিকায় শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি বাদ দিলে নির্ধারিত ছুটি ১০ দিন। তবে এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ৩০ ও ৩১ অক্টোবরের সাপ্তাহিক ছুটি যুক্ত করলে মোট ১৬ দিনের ছুটির সুযোগ তৈরি হচ্ছে।

মাদ্রাসায় ছুটি ৩ দিন

সরকারি-বেসরকারি, এমপিওভুক্ত ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়ে আলাদা ক্যালেন্ডার

বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে দুর্গাপূজার ছুটির মেয়াদ এক নয়। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে পূজার ছুটির দিনসংখ্যায় পার্থক্য থাকতে পারে।

অর্থাৎ, ২০২৬ সালের দুর্গাপূজায় মাদ্রাসায় ৩ দিন, মাধ্যমিক বিদ্যালয়ে ৫ দিন, কলেজে ১০ দিন এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে কোথাও ১৬ দিন পর্যন্ত ছুটির সুযোগ তৈরি হচ্ছে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

1

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ

2

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

3

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

4

দৌলতখানে অস্ত্র ও মাদক বিক্রির টাকাসহ যুবক আটক

5

রামগতি ও বোরহানউদ্দিনে ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

6

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

7

মুশফিককেও কোচিংয়ে আনার পরিকল্পনা বিসিবির

8

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

9

মিষ্টির বিরুদ্ধে নেওয়া প্রধানমন্ত্রীর পদক্ষেপ যুগান্তকারী: ত

10

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

11

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

12

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

13

কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল বিদেশি পরিবার

14

‘ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি, ঘুষ খাব না তো কি বায়তুল মোক

15

৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

16

অপ্রাপ্তবয়স্কদের স্মার্টফোন ব্যবহারে নীতিমালা চায় গ্রাহক অ্য

17

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

18

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

19

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

20