আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার্থী

 

Brother IT Digital

ভারতের বিহারের একটি সরকারি স্কুলে মিড-ডে মিলের খাবারে লবণের বদলে ডিটারজেন্ট পাউডার মিশে যাওয়ার অভিযোগ উঠেছে। সেই খাবার খেয়ে অন্তত ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অসুস্থদের মধ্যে প্রায় ৩৬ জন ছাত্রী রয়েছে বলে জানা গেছে। খাবার খাওয়ার পর কয়েকজনের মাথা ঘোরা, পেটব্যথা ও বমি শুরু হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিহারের নালন্দা জেলার নুরসরাই থানা এলাকার পারাসি গ্রামের পারসি মিডল স্কুলে ঘটনাটি ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ নিজেরাই এ ঘটনার দায় স্বীকার করেছে। তাদের দাবি, ভুলটি স্কুলের তরফেই হয়েছে।

ভারতের সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল বা মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবারও ওই স্কুলের শিক্ষার্থীরা খাবারের অপেক্ষায় ছিল। তবে খাবার খাওয়ার পরই পরিস্থিতি বদলে যায়। স্কুলে প্রতিদিন মিড-ডে মিলের খাবার অন্য একটি স্কুল থেকে সরবরাহ করা হয়। মঙ্গলবারও একটি বেসরকারি সংস্থার মাধ্যমে নির্ধারিত মেনু অনুযায়ী সয়াবিন-ভাতের খাবার সরবরাহ করা হয়। খাবার পরিবেশনের পর কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে, সয়াবিনের তরকারিতে লবণ কম রয়েছে। পরে তাদের খাবারে স্কুল থেকেই লবণ দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে।

অভিযোগ উঠেছে, রান্নার সময় এক রাঁধুনি ভুল করে লবণের পরিবর্তে ডিটারজেন্ট পাউডার খাবারে মিশিয়ে ফেলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, রান্নাঘরে লবণ ও ডিটারজেন্ট পাউডারের পাত্র একই জায়গায় রাখা ছিল। এ কারণে রাঁধুনি ভুল করে ডিটারজেন্ট পাউডারকে লবণ ভেবে খাবারে মিশিয়ে ফেলেন। সম্ভবত স্কুলের কোনো কর্মীই ভুলবশত লবণের বদলে ডিটারজেন্ট শিক্ষার্থীদের খাবারে দিয়ে ফেলেন। সেটি খাওয়ার পরই এই বিপত্তি ঘটে।

খাবার খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন শিক্ষার্থী মাথা ঘোরার অভিযোগ করে। কেউ কেউ বমি করতে শুরু করে। আবার কয়েকজন পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। একসঙ্গে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করে। প্রথমে বিদ্যালয়েই অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাদের বিহার শরিফ সদর হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৪০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, চিকিৎসার পর শিক্ষার্থীদের অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা সবাই নিরাপদ। তবে শারীরিক অবস্থার ওপর নজর রাখতে বুধবারও তাদের হাসপাতালে রাখা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং বলেন, নির্ধারিত মেনু অনুযায়ী একটি বেসরকারি সংস্থা সয়াবিন-ভাতের মিড-ডে মিল সরবরাহ করেছিল। কয়েকজন শিক্ষার্থী খাবার খাওয়ার পর অন্যরা খাবারে লবণ কম থাকার অভিযোগ করে। বিহার শরিফ সদর হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল।

সিভিল সার্জন চিকিৎসক জয় প্রকাশ সিং হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সব শিশুই এখন আশঙ্কামুক্ত। ঘটনার খবর পেয়ে মঙ্গলবারই হাসপাতালে যান বিহারের পল্লি উন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার। তিনি অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তাদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাতিল হচ্ছে না প্রিপেইড মিটারের ভাড়া, বহাল থাকছে বাড়তি চার্

1

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

2

লালমোহনে ২২ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

3

বাংলাদেশে বিদ্যুৎ সংকট নিয়ে যে বিবৃতি দিল আদানি

4

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

5

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্

6

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

7

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব নিয়ে শিশির মনিরের ক্ষোভ

8

মা ইলিশ রক্ষায় ভোলাসহ চার জেলায় কোস্ট গার্ডের অভিযান

9

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

10

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন :

11

তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৫ হাজার

12

২৩ জুন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নাশকতা রুখতে সর্বোচ্চ প

13

ভোলায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

14

১০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত সরকারের

15

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষ

16

শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা

17

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

18

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

19

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

20