আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান

 

Brother IT Digital

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।

রোববার (০৪ অক্টোবর) তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন।

কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।

জামায়াত আমির বলেন, তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও লেখেন, জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন। আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমীন।

‘                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

1

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

2

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

3

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

4

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

5

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

6

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

7

৩ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পা

8

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৯৫.২৪%, জিপিএ-৫

9

স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সেই সাইনবোর্ড খুলে ফেলল এ

10

বিএনপি মাদকের টাকায় পরিচালিত হয়—শিবির নেতা হামদু

11

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্

12

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

13

৪১ দেশে প্রবাসীদের জন্য চালু হচ্ছে এনআইডি সেবা

14

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

15

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

16

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

17

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

18

সরকারি কলেজে বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা

19

ভোলায় অটোরিকশা-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

20