আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ আইচা থানার এসআই (নি.) প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া এলাকার একটি দোকানে অভিযান চালায়। অভিযানে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল সিকদারের ছেলে বাবলু (২৬), ৫ নম্বর ওয়ার্ডের মৃত ফারুকের ছেলে মো. রফিকুল ইসলাম (২৬) এবং মো. রিয়াদ (২৮)।

পুলিশের দাবি, তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা, উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা বিক্রির ৩ হাজার টাকা নগদ জব্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে দক্ষিণ আইচা থানাসহ আশপাশের এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশন

1

নবম পে স্কেল নিয়ে সুখবর, মিলল নতুন তথ্য

2

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

3

পুলিশ দেখে কেক ও মোটরসাইকেল ফেলে পালাল ছাত্রলীগ

4

শেষ বয়সে এসেও কোরআন শেখার নেশায় কর্মজীবীরা

5

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

6

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানম

7

রাজধানীর যানজট নিরসনে যুক্ত হচ্ছে ড্রোন

8

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

9

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

10

১ হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজারে নিলামে বিক্রি

11

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছে একদল শিক্ষার্থ

12

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার ২

13

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

14

তেলের দরপতন হলেও বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

15

ভোলায় শহীদ আবদুর রহিমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ম

16

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

17

প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স

18

গাড়ির চাপায় তিন শিক্ষার্থী নিহত, চালক বললেন ‘বাবা সামলে নেবে

19

একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র

20