আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা, শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা

 

Brother IT Digital

ভোলা জেলা পুলিশের জুন ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা বিভিন্ন ইউনিটের শ্রেষ্ঠ কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

সভার শুরুতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম জুন মাসের অপরাধ চিত্র এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতি ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, আদালতের ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলার দ্রুত তদন্ত এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

তিনি অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে জুন মাসে কর্মদক্ষতা ও পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষসহ জেলার সব থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, জেলা বিশেষ শাখা, কোর্ট পুলিশ এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সমন্বিত কার্যক্রম আরও কার্যকর করতে নিয়মিত এ ধরনের অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হচ্ছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ বছরের শিশুর বিয়ে, বর-কনের বাবা-ঘটকের কারাদণ্ড

1

চলতি বছরেই ঘূর্ণিঝড়ের ও টানা ১০ দিন বজ্রবৃষ্টির শঙ্কা

2

মেয়র পদে ত্রিমুখী লড়াইয়ের পথে ঢাকা: তিন দলের ভিন্ন সমীকরণ

3

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণাঞ্চলের কৃষিতে বিপর্যয়, ভোলায় ক

4

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার ৩ কারণ ব্যাখ্যা করলেন রুমি

5

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

6

ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিতে পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা

7

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

8

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

9

লালমোহনে ৯০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

10

প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

11

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

12

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন নিয়ে সুখবর

13

দক্ষিণ আইচায় পরপর ৪ ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ১

14

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোল

15

জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না: স

16

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

17

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না

18

আগামীকাল ভোলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

19

চরফ্যাশনের আলোচিত সেই ঘটনায় তিনজন গ্রেফতার

20