আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরাবের সভাপতি মীর জসিম , যৌথ সম্পাদক সালমান ও নূর

 

Brother IT Digital

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামী সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ।

দুই বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে ১ বছর করে তারা দায়িত্ব পালন করব।

গত শুক্রবার ঢাকার অদূরে একটি রিসোর্টে সংগঠনটির সাধারণ সভায় নতুন কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি মতিউর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হাসান কাজল (খবরের কাগজ), কোষাধ্যক্ষ নাজিউর রহমান সোহেল (বাংলাদেশ সংবাদ সংস্থা), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক যুগান্তর) এবং দপ্তর ও প্রচার সম্পাদক হাসান আদিব(জাগো নিউজ)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পিয়াস সরকার (দৈনিক মানবজমিন) ও ফরহাদ বিন নূর (স্টার নিউজ )।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইউএনবির বিশেষ প্রতিনিধি ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুল হক। নির্বাচন কমিশনের অন্য সদস্য ছিলেন ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ ও সাবেক সভাপতি নিজামুল হক।

এর আগে বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইরাবের বিদায়ী কমিটির সভাপতি ও ইনকিলাবের প্রধান প্রতিবেদক ফারুক হোসাইন। সভায় সদস্য‍দের কল‍্যাণে “কল‍্যাণ ফান্ড “গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

1

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

2

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

3

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

4

আমি চেয়ারম্যান হলে পশ্চিম ইলিশার মানুষ শান্তিতে ঘুমাবে: আনোয়

5

লালমোহনে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ

6

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

7

মরণফাঁদে দুলারহাট-হাজিরহাট মহাসড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

8

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

9

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর অসুস্থ রোগীকে রক্ত দিলেন পুল

10

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

11

নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন তিন নাম

12

সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন

13

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

14

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

15

৩ সদস্যের তদন্ত কমিটি গঠন অডিও ভাইরালের পর নড়েচড়ে বসেছে ভোল

16

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

17

ডিসেম্বর ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ পয়েন্টে নাশকতার ছক

18

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

19

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

20