আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাফিয়ে বাড়ছে সোনা ও রুপার দাম, নেপথ্যে কী?

 

Brother IT Digital

ডলারের দরপতন, ট্রেজারি ইল্ড কমে আসা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়ার আশাবাদে আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। এতে প্রায় সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে মূল্যবান এই ধাতু।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮৫ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে, যা ১৮ জুনের পর সর্বোচ্চ।

এর আগের দিন স্বর্ণের দাম ফেব্রুয়ারির পর সবচেয়ে বড় দৈনিক উল্লম্ফন দেখেছিল। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৪৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

এদিন মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড কমেছে। একই সঙ্গে চাপের মুখে ছিল মার্কিন ডলার সূচকও। ডলারের দর কমে গেলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলকভাবে সস্তা হয়ে যায়, যা চাহিদা বাড়াতে সহায়তা করে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি প্রস্তাবিত চুক্তির বিষয়েও আশাবাদ তৈরি হয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। রয়টার্সকে ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র এবং অঞ্চলের দুই কর্মকর্তা জানিয়েছেন, এটি ইরানের জন্য এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে বড় ছাড়গুলোর একটি। ইরান ইস্যুতে আশাবাদ বাড়ায় আগামী সেপ্টেম্বরে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে; এমন প্রত্যাশাও কমেছে। দুই দিন আগে যেখানে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৬৭ শতাংশ ধরা হচ্ছিল, এখন তা নেমে এসেছে ৫৫ শতাংশে। সাধারণত কম সুদের হারের পরিবেশে স্বর্ণের দাম বাড়ে, কারণ স্বর্ণে কোনো সুদ পাওয়া যায় না। তবে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক বলেছেন, যুক্তরাষ্ট্রে যদি মুদ্রাস্ফীতির চাপ অতিরিক্ত পর্যায়ে থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংককে স্বল্পমেয়াদি সুদের হার আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে হতে পারে। এদিকে বিনিয়োগকারীদের নজর এখন শুক্রবার প্রকাশিতব্য জুলাই মাসের মার্কিন নন-ফার্ম পে-রোলস প্রতিবেদনের দিকে। এর আগে বুধবার প্রকাশিত এডিপির জাতীয় কর্মসংস্থান প্রতিবেদনে দেখা গেছে, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে কর্মসংস্থান বৃদ্ধির গতি কমেছে। জুনে সংশোধিত হিসাবে যেখানে ৯৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল, জুলাইয়ে তা নেমে এসেছে ৪৪ হাজারে। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬২ দশমিক ৩৪ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫০ দশমিক ১৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৭৭ ডলারে পৌঁছেছে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

1

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

2

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

3

মেসিকে হারাতে গিয়ে তান্ত্রিক বাঁচাতে পারলেন না নিজ দেশকেই

4

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই: রুমিন ফা

5

জমি নিয়ে বিরোধ ভোলায় শ্যালক-ভগ্নিপতির বিরুদ্ধে ‘মিথ্যা’ ধর্

6

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

7

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

8

বাংলাদেশী কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

9

ভোলার কাচিয়ায় জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুল

10

প্রধানমন্ত্রীর দিল্লি সফরের আগে ভারতের কাছে দুই প্রশ্ন ঢাকার

11

অনলাইন জুয়ার আসর থেকে নারী আর্জেন্টিনা সমর্থক আটক

12

চরফ্যাশনে নিখোঁজ আহাদকে খুঁজছে পরিবার, দুই মাসেও মেলেনি সন্ধ

13

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

14

রাষ্ট্রপতির বেতন ১ লাখ ২০ হাজার, সঙ্গে যেসব রাষ্ট্রীয় সুবিধা

15

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

16

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

17

রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভ

18

সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায়

19

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

20