আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

 

Brother IT Digital

মো. শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশনে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চরফ্যাশন পৌরসভা।

শুক্রবার সকালে চরফ্যাশন সরকারি কলেজ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। পৌরসভার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি কলেজের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।

পরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে চরফ্যাশন সরকারি কলেজের আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা আগাছা ও বনজঙ্গল পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময় ইউএনও রুমানা আফরোজ সরেজমিনে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

ইউএনও রুমানা আফরোজ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে মশার প্রজননস্থল তৈরি হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে। কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে।”

স্থানীয় প্রশাসন জানায়, শুধু অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।

এ জন্য বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

1

স্ত্রীর বিচ্ছেদের খবরে কীটনাশক পান, যুবকের মৃত্যু

2

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

3

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

4

ভোলার সাগরে বড় ঢেউ, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ট্রলা

5

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

6

ভোলায় মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

7

ভোলায় মাঝের চর পরিদর্শনে ইউএনও, সমস্যার সমাধানের আশ্বাস

8

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

9

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

10

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

11

সরকারি কেনাকাটায় অনিয়ম ঠেকাতে আসছে একক দরতালিকা

12

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

13

নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্ট, ভাতাতেও কাটছাঁট

14

লালমোহনে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো একতা জেনারেল

15

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

16

মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা বলছেন বিশেষজ

17

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

18

দীর্ঘ অপেক্ষার অবসান, ভোলা-ঢাকা নৌপথে সরকারি ফেরির যাত্রা শু

19

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘট

20