আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণে সরকারের উদ্যোগ

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: দেশে বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন ধরনের সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক মাদকের বিস্তারের ফলে মাদকাসক্তি ও মাদক অপব্যবহারের সমস্যা আরও জটিল হয়ে উঠেছে। এ পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এক জরিপে দেখা গেছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ মানুষ মাদক ব্যবহার করছে। এদের মধ্যে উল্লেখযোগ্য অংশ তরুণ, যা সামাজিক ও জনস্বাস্থ্যগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি জানান, মাদকাসক্তদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে সরকার পরিচালিত নিরাময় কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে। ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ বিভিন্ন বিভাগীয় পর্যায়ের প্রতিষ্ঠানে শয্যাসংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি রাজধানীর কেন্দ্রীয় নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চিকিৎসার পাশাপাশি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে মাদকাসক্তদের সমাজে পুনর্বাসনের সুযোগ বৃদ্ধি পাবে।

সরকারি চিকিৎসা সুবিধা এখনও প্রয়োজনের তুলনায় সীমিত উল্লেখ করে তিনি বলেন, বেসরকারি খাতকে সম্পৃক্ত করতে বিভিন্ন সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর সেবার মান উন্নয়ন এবং জনবল প্রশিক্ষণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরে দেশের ৭৩টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় বেসরকারি নিরাময় কেন্দ্রগুলোকে সরকারি নীতিমালা ও জাতীয় নির্দেশিকা অনুসরণ করে সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়।

এদিকে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের কথা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময় এবং পুরস্কার বিতরণসহ নানা আয়োজন থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

1

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

2

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

3

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে এ

4

আদ-দ্বীন হাসপাতাল বন্ধে শিক্ষার্থীদের ক্যারিয়ার অন্ধকারের মু

5

আয়াতুল কুরসির বাংলা উচ্চারণ ও অর্থ, পড়ার ফজিলত

6

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

7

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল

8

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

9

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

10

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

11

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

12

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, আলোচনায় কে

13

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

14

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

15

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বড় পরিকল্পনা

16

চরফ্যাশনে নজরুল বর্ষ উদযাপন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান

17

৪ মোবাইল অপারেটরকে ৮ কোটি ৬৮ লাখ টাকা জরিমানা

18

গাছ কেটে পাখির বাসা-ডিম নষ্টের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

19

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

20