আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

 

Brother IT Digital


চ্যানেল ভোলা: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে বডি স্প্রের তীব্র ঘ্রাণে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা হলো— কনা, আনিকা, অন্তরা, ইসরাত, সুমাইয়া, লামিয়া, মারুফ, লিসান, জিসান, মাহিন, তানজু, তানজিলা, শারামনি, সাদিয়া ও বিথী। তাদের সবার বয়স ১৪ থেকে ১৫ বছরের মধ্যে এবং তারা নবম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নবম শ্রেণির ওই কক্ষে ৫৩ জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করছিল। এ সময় এক শিক্ষার্থীর ব্যাগে থাকা ‘ওয়াইল্ড স্টোন’ ব্র্যান্ডের একটি বডি স্প্রে কয়েকজন শিক্ষার্থী ব্যবহার করে। কিছুক্ষণের মধ্যেই শ্রেণিকক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বমিভাব ও অস্বস্তি অনুভব করতে শুরু করে। পরে একে একে মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

ঘটনার পর শিক্ষার্থীদের দ্রুত বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর দুই শিক্ষার্থীর অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া জানান, ক্লাস চলাকালে এক শিক্ষার্থী বডি স্প্রে ব্যবহার করলে এর তীব্র ঘ্রাণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়। ব্যবহৃত স্প্রের বোতলটি জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুজিত ঢালি বলেন, শ্বাসকষ্ট ও বুকে ব্যথার উপসর্গ নিয়ে ১৫ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, একটি বডি স্প্রে ব্যবহারের পর একসঙ্গে এতজন শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়া অস্বাভাবিক। এর পেছনে মানসিক বা সাইকোলজিক্যাল প্রভাবও থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ঘটনার পর বিদ্যালয় পরিদর্শন করেন বাকেরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

1

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখ

2

দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়া

3

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে যা বললো বিএসটিআই

4

ভোলায় চাঁদাবাজি ও মারধরের মামলায় ৪ আসামি গ্রেপ্তার

5

সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিশ্চিতের নির্দেশ স্পিকারের

6

জাবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের দায়ে ১২ শিক্ষার্থী সাম

7

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

8

জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কর্মপ রিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্

9

প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির

10

এজলাসে বসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

11

সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার

12

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

13

সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে: আম্মার

14

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ ৪ জন, রাতে শপথ

15

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

16

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

17

বাঁশের ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা

18

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

19

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

20