আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার



মো. সবুজ, ভোলা: ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিন জোনের সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোলার ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে মাছ ধরার একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন ইলিশার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকায় থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেন।

উদ্ধার হওয়া জেলেরা হলেন, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের আলমগীর গোলদার (৪৫) ও একই এলাকার মিজানুর রহমান (১৩)।

পরে উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। পরে ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করে নৌকাসহ দুই জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির গাড়িবহর আটকে দিলো পুলিশ, নেতাদের সঙ্গে ধাক্কাধাক্কি

1

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

2

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত

3

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ‎মনপুরায় ড্রেজারসহ ৫ জন আটক

4

সাদা পাথর এলাকায় পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

5

এবার স্পাইডার-ম্যানের সাথে আকাশে উড়ছেন মেসি

6

আগামী ৫০ বছরেও আ.লীগ ফেরার সম্ভাবনা ক্ষীণ: বিএনপির এমপি

7

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

8

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

9

মদের বার থেকে মসজিদ: মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়া বিন রাস

10

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

11

বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

12

জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: রাকি

13

ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্ব পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

14

জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: জামায়াত আমির

15

চোরকে ‘পার্সেল’ বানিয়ে পুলিশের হাতে তুলে দিলো জনতা

16

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

17

ভোলায় নির্বাচনী মাঠে সাইমুন রাসেল, চাচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডবাস

18

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

19

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

20