আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো মানুষ

 

Brother IT Digital




মো: মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের দুই কিলোমিটারের একটি কাঁচা সড়কের দীর্ঘ ৫ বছর ধরে বেহাল দশা। এতে ভোগান্তিতে হাজারো মানুষ। 
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ। এতে সাধারণ চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, গেল বছর থেকে সড়কটি পাকা করণের দাবী জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামীন অবকাঠামো উন্নয়নের আওতায় সড়কটি উন্নয়নের দাবী করে ১৬১ জন বাসিন্দার স্বাক্ষরযুক্ত একাধিক লিখিত আবেদন জমা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর। তাতেও মেলেনি কোন ফলাফল। এতে হতাশা প্রকাশ করছেন বাসিন্দা। 
মঙ্গলবার (২৩ জুন) সরেজমিনে দেখা যায়, কাঁদা মাটিতে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে আছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে বেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কাদা সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীরা যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। 
এলাকাবাসীর মতে, এই সড়কটি প্রতিদিন হাজারো মানুষের চলাচলের প্রধান মাধ্যম। কিন্তু বছরের পর বছর কাঁচা অবস্থায় থাকায় পথচারী, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
স্থানীয় আলেম হাফেজ মাওলানা নাহিদ হাসান শাহীন বলেন, “আমরা বহুবার আবেদন করেছি। জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। কিন্তু এখনো রাস্তার কোনো সংস্কার হয়নি। মনে হচ্ছে আমাদের কষ্ট দেখার যেন কেউ নেই।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রায় ৭ হাজার মানুষের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পাকাকরণ করা জরুরি। জনগণের মৌলিক যাতায়াত সুবিধা নিশ্চিত করতে দ্রুত বরাদ্দ ও কার্যকর পদক্ষেপ নেওয়া দাবী জানিয়েছেন এলাকাবাসী। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

1

হামলার ১ দিন পর অনলাইনে এনসিপির অভিযোগ গ্রহণ

2

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

3

বঙ্গভবন থেকে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

4

ভাইরাল রিকশাচালক সাগরের পাশে দাঁড়ালেন চরফ্যাশনের মিজান হাওলা

5

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান পেতে আবেদন করবেন যারা

6

বিএনপির সঙ্গে চাঁদাবাজির এক ধরনের ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ

7

নারীদের এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর নীতিতে পরিবর্তন আনা জরুর

8

১ ঘণ্টার মধ্যে সবুজবাগ থানার ওসি বদলির আদেশ বাতিল করল ডিএমপি

9

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষকসহ গ্রেপ্তার ২

10

সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশের

11

তজুমদ্দিনে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে বৃদ

12

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ, থাকবেন প্রধানমন্ত্রী

13

মাত্রারিক্ত শুকনা কাশি হলে কী করবেন?

14

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

15

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা

16

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

17

চরফ্যাশনে সিদ্দিক মাতব্বরের নির্বাচনী গণসংযোগ

18

লালমোহনে কোরআনের হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অ

19

দৌলতখানে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান

20