আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

 

Brother IT Digital

সরকারি খাদ্য কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত সেবাগ্রহীতারা পান, তা নিশ্চিত করতে খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার সদর এলএসডির (লোকাল স্টোরেজ ডিপো) বেউথা ক্যাম্পাস ও সাটুরিয়া উপজেলার সাটুরিয়া এলএসডি আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে আমরা কাজ করছি। সরকারি খাদ্য কর্মসূচির প্রকৃত সুফল যাতে প্রকৃত সেবাগ্রহীতারা পান, তা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী খাদ্য মজুত করা হচ্ছে।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী গুদামে সংরক্ষিত ধান, চাল, গম ও আটার মজুত, সংরক্ষণ ব্যবস্থা এবং খাদ্যশস্যের গুণগতমান সরেজমিনে দেখেন। পাশাপাশি গুদামগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপদ সংরক্ষণ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

আফরোজা খানম রিতা বলেন, খাদ্যগুদামগুলোতে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কি না এবং সংরক্ষিত খাদ্যশস্য নিরাপদ ও মানসম্মত অবস্থায় রয়েছে কি না, তা নিশ্চিত করাই তাঁর প্রথম কাজ। এ লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদাম পরিদর্শন করা হবে।

মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলার খাদ্যগুদামে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে তিনি বলেন, সেখানে সংরক্ষিত ধান, গম ও আটার গুণগতমান সন্তোষজনক। দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের খাদ্য মজুত রয়েছে বলে দাবি করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, দুর্যোগ বা কোনো সংকট দেখা দিলে দ্রুত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে প্রতিটি জেলায় চাহিদা অনুযায়ী খাদ্য মজুত গড়ে তোলা হচ্ছে। বর্তমানে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং কোনো ধরনের খাদ্য সংকট নেই বলেও জানান তিনি।

খাদ্যগুদামে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা খাদ্যশস্যের গুণগতমান নিয়ে সমস্যা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘খাদ্যগুদামে অনিয়মের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’

সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে অনিয়ম পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে আফরোজা খানম রিতা বলেন, খাদ্যশস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

1

ভোলায় বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

2

রাষ্ট্রপতি নির্বাচনে তিনটি মনোনয়নপত্র জমা, আরেকজন কে?

3

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

4

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্

5

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক

6

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

7

বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক, মনে করাল নাগাসাকির সেই

8

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

9

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দ

10

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধর, থানায় মামলা

11

ঘুষের ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় প্রত্য

12

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

13

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

14

ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে জমি

15

ভোলায় ঘনঘন লোডশেডিং, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূ'ক্তির অভিযো

16

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন

17

ভোলা জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবার নেতৃবৃন্দের সাক্ষাৎ

18

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

19

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি ত

20