আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খুলে এবার রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। এ ছাড়া মিলেছে বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার।

শনিবার (২৭ জুন) সকাল ৭টা থেকে দানবাক্স খুলে টাকা গণনা শুরু হয়। প্রায় সাড়ে ১৩ ঘণ্টা গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গণনা শেষে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গেছে। এ ছাড়া বৈদেশিক মুদ্রা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারও মিলেছে।’

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

টাকা গণনার কাজে অংশ নেন আল-জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩৫০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যসহ পাঁচ শতাধিক ব্যক্তি।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের ব্যয় নির্বাহের পর অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে ব্যাংকে মসজিদের প্রায় ১১৪ কোটি ১৩ লাখ টাকা এবং অনলাইনে প্রাপ্ত দানের আরও প্রায় ২৫ লাখ টাকা জমা রয়েছে। এবার প্রাপ্ত অর্থও ব্যাংকে জমা রাখা হবে।

তিনি আরও জানান, মসজিদে দান করা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে। নির্ধারিত সময়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা রাখা হবে। এছাড়া মসজিদের তহবিলের মুনাফা থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করা হয়।

মসজিদ কমিটি সূত্র জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ নিয়মিত পাগলা মসজিদে দান করতে আসেন। সাধারণত প্রতি চার থেকে ছয় মাস পর পর দানবাক্স খোলা হয়।

এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া গিয়েছিল। সে সময়ও বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও হীরা মিলেছিল।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

1

৩২ নম্বরে ফুল দিতে এসে আটক কে এই যুবক

2

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বি

3

রাজধানীতে ৩ লাখ ১৬ হাজার বিদেশি সিগারেট জব্দ

4

চরফ্যাশনে আ.লীগ নেতার হামলায় বিএনপি নেতা আহত

5

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

6

চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

7

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

8

বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যার

9

ভোলায় ইজারার সীমার বেশি বালু উত্তোলন করা যাবে না: চেম্বার আদ

10

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

11

জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে চরকুকরি-মুকরী স্বাস্থ্যকেন্দ্

12

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

13

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্

14

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

15

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ

16

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

17

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

18

মাদারীপুরে সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

19

অনিয়মের অভিযোগে মানববন্ধন ভোলার ২৫ কোটি টাকার সেই সড়ক পরিদর

20