আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডি থ্রি ট্রফিতে ৩৪ লাখে দল পেলেন ভোলার ইফতি

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ডি থ্রি ট্রফিতে দল পেয়েছেন ভোলার তরুণ ক্রিকেটার ইফতেখার হোসেন। নিলামে তাঁকে ৩৪ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি ব্লুস্টার।

সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত খেলোয়াড় নিলামে ইফতেখার হোসেন ইফতিকে দলে নেয় ব্লুস্টার। দেশের ঘরোয়া ক্রিকেটের এই প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ায় ভোলার ক্রিকেটাঙ্গনে আনন্দ ও উৎসাহ তৈরি হয়েছে।

ডি থ্রি ট্রফি বিসিবির নতুন ঘরোয়া ক্রিকেট আয়োজন। এতে টি-টোয়েন্টি, ৫০ ওভারের এবং চার দিনের ক্রিকেট—এই তিন সংস্করণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে সাজানো হয়েছে এবারের আসর।

ভোলার একজন ক্রিকেটার হিসেবে এমন প্রতিযোগিতায় দল পাওয়া ইফতির ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই আসরে নিজের পারফরম্যান্সের মাধ্যমে তিনি আরও বড় পরিসরে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

এদিকে ইফতেখার হোসেন ইফতির ডি থ্রি ট্রফিতে দল পাওয়ার খবরে ভোলার ক্রিকেটাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। নিলামে ৩৪ লাখ পয়েন্টে ব্লুস্টার তাকে দলে নেওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমী, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভোলার এই প্রতিভাবান ক্রিকেটারের নতুন যাত্রা জেলার তরুণ খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, নিলামে ইফতির মূল্য ৩৪ লাখ পয়েন্ট। এটি ৩৪ লাখ টাকা পারিশ্রমিক নয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় গণপিটুনিতে আসিফ নিহতের ঘটনায় হত্যা মামলা, আসামি ১১ জন

1

বন্যার ঝুঁকিতে দেশের আরও ১০ জেলা

2

বাতিল হচ্ছে না প্রিপেইড মিটারের ভাড়া, বহাল থাকছে বাড়তি চার্

3

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

4

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

5

চর দীঘল বাগানে ঢুকলেই মিলিয়ে যায় মোবাইল নেটওয়ার্ক

6

সেনাবাহিনীর ৭টি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্

7

ভোলা-বরিশাল রুটে ফেরি সংকট

8

ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

9

লালমোহনে খাল থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

10

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

11

বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’ -লাইভে কাঁদলেন অভিনেত্রী

12

বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়ে ব্যবসায়ী খুন, বালিচাপা মরদ

13

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

14

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

15

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আগামীকাল ঢাকায় গণআন্দোলন ও মিছিল হব

16

রাকসু থেকে ২৪ লাখ টাকা উত্তোলন আম্মারের, হিসাব নেই ১৮ লাখের

17

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

18

নতুন বাজেট আজ থেকে কার্যকর, কী থাকছে নতুন অর্থবছরে?

19

শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী

20