আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোলনের অনুমতি আদালতের

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: মৃত্যুর প্রায় ৩০ বছর পর আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলন করে তৃতীয় দফায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে তার পরিবার।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের অনুমতি দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে মরদেহ পুনরায় উত্তোলন প্রয়োজন। এর আগে সালমান শাহর মরদেহ দুই দফা ময়নাতদন্ত করা হয়েছিল। প্রথম প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যাজনিত শ্বাসরোধ হিসেবে উল্লেখ করা হয়। দ্বিতীয় ময়নাতদন্তে মরদেহের পচনশীল অবস্থার কারণে মৃত্যুর কারণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে মরদেহ উত্তোলনের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে সালমান শাহর পরিবার। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ জানিয়েছেন, পরিবারের মতামতের ভিত্তিতে তারা আদালতে লিখিত আপত্তি (নারাজি) দাখিল করবেন।

তিনি বলেন, “১৯৯৭ সালে দ্বিতীয়বার মরদেহ উত্তোলনের সময়ই পচনের কারণে মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। এত বছর পর নতুন করে ময়নাতদন্তে কার্যকর কোনো ফল পাওয়া যাবে বলে মনে হয় না। এছাড়া ধর্মীয় অনুভূতি এবং ভক্তদের আবেগের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।”

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান সালমান শাহ। প্রথমে এটি অপমৃত্যুর মামলা হিসেবে তদন্ত করা হলেও পরে হত্যার অভিযোগ ওঠে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত বছরের অক্টোবরে আদালত মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

বর্তমানে মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলাটি এখন সিআইডির তদন্তাধীন রয়েছে।

সালমান শাহর মৃত্যুকে ঘিরে তিন দশক ধরে চলা রহস্য, বিতর্ক এবং বিচারপ্রক্রিয়া নতুন মোড় নিয়েছে আদালতের এই আদেশের মাধ্যমে। এখন পরিবার ও তদন্ত সংস্থার পরবর্তী আইনি পদক্ষেপের দিকে নজর রয়েছে দেশজুড়ে তার অসংখ্য ভক্ত-অনুরাগীর।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেখানে ৯০০ টাকা দিলেই পাবেন সুদর্শন পুরুষকে জড়িয়ে ধরার সুযোগ

1

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশ প্র

2

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের আসা প্রয়োজন

3

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

4

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল

5

তেলের দাম বাড়ার ধাক্কা, চাপে উৎপাদক থেকে ভোক্তা

6

পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮ দুর্ঘট

7

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ খবর পেয়ে উ

8

মোবাইলে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল ম্যাচ

9

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

10

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

11

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

12

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

13

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূ

14

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

15

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

16

মিশরের গোলে খুশি হওয়ায় ব্রাজিল সমর্থকের নাক ফাটালো আর্জেন্টি

17

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

18

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’

19

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

20