আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার



চ্যানেল ভোলা: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই দুই শিক্ষার্থী হলেন- সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)| তারা দুজনেই ওই এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কয়েকজন বন্ধু একসঙ্গে চরবাগডাঙা ইউনিয়নের আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। তাদের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন। পরে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে তাদের দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হোন সাকিরুল ইসলাম নামে আরও এক যুবক। তাকে উদ্ধারে চেষ্টা চলছে। সাকিরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।

ওসি একরামুল হোসাইন বলেন, সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে পদ্মা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত প্রদক্ষেপ চলমান রয়েছে। এছাড়া মহানন্দা নদীতে নিখোঁজ সাকিরুলের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্র

1

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

2

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

3

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

4

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

5

যুবককে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখাতেন বৃষ্টি ও

6

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

7

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

8

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

9

স্বপ্নে মৃত্যু দেখা কিসের ইঙ্গিত

10

৪ ঘণ্টা পর ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

11

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে আইনজীবীর এক চোখ নষ্ট

12

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

13

জবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্ণাঢ্য নবীন বরণ

14

সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চ

15

চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রকল্প অবহিতকরণ

16

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

17

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

18

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

19

ভোলায় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন মা, অঝোরে কাঁদছে স্বা

20