আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘এটা শুধু জাদুঘর নয়, স্বৈরশাসকের দণ্ডের স্তূপ’

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জুলাই জাদুঘর পরিদর্শন শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি জুলাইয়ের ঘটনাবলিকে বাংলাদেশের ইতিহাসের বেদনাদায়ক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

স্ট্যাটাসে ব্যারিস্টার পার্থ লেখেন, তাঁর কাছে জুলাই জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, বরং এটি একটি ‘জীবন্ত জাদুঘর’। যেখানে রয়েছে ভাঙা কষ্ট, ভাঙা স্মৃতি এবং ভাঙা অনুভূতির প্রতিচ্ছবি। তিনি বলেন, গত ১৭ বছরে জুলাইয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রক্তপাত, আত্মত্যাগ, হত্যা, নির্যাতন ও নিপীড়নের অসংখ্য স্মৃতি।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই জাদুঘর কেবল অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়; বরং এটি স্বৈরশাসনের দণ্ড, অহংকার এবং দেশ লুটসহ নানা অন্যায়ের প্রতীক হিসেবেও বিবেচিত হতে পারে। তাঁর ভাষায়, এখান থেকেই হাজারো হত্যা, গুম, অত্যাচার ও অপমানের ‘নীল নকশা’ আঁকা হয়েছিল।

পোস্টের শেষাংশে ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ টেনে পার্থ লেখেন, আল্লাহর জমিনে অন্যায় ও দণ্ডের মাধ্যমে কেউ স্থায়ীভাবে টিকে থাকতে পারে না। তিনি বলেন, মানুষ হয়তো সাময়িকভাবে ক্ষমতার দম্ভ দেখাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ অন্যায়কারীকে পছন্দ করেন না।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পোস্টটিতে অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার পড়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্না

1

স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

2

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

3

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

4

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

5

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

6

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

7

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

8

ভোলায় পুলিশ কনস্টেবলের ঝু ল ন্ত ম র দে হ উদ্ধার

9

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

10

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

11

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

12

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

13

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

14

কাল বঙ্গভবনে উঠছেন নতুন রাষ্ট্রপতি

15

জবিতে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্ণাঢ্য নবীন বরণ

16

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

17

চর আইচা বিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণসভা আয়োজন নিয়ে প্রশ্ন

18

শহিদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকার অনুদা

19

ফ্রান্সজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০

20