আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বৃদ্ধার কানের দুল ছিনতাই

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার তজুমদ্দিনে ফ্যামিলি কার্ড ও সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছবি তোলার কথা বলে কৌশলে কানের দুল খুলে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৫ নম্বর শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিবপুর এলাকার মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম জয়নব বিবি (৬০)। তিনি  ওই বাড়ির মৃত ছালেম মিজির স্ত্রী।

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে দু'জন ব্যক্তি জয়নব বিবির বাড়িতে আসে। এ সময় তারা বৃদ্ধাকে সরকারি বিভিন্ন সহায়তা ও নতুন ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেয়। কার্ডের জন্য ছবি তুলতে হবে জানিয়ে নানা কথায় তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়। একপর্যায়ে কৌশলে তার কানের স্বর্ণের দুল খুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পরে বিষয়টি বুঝতে পেরে জয়নব বিবি ও তার পরিবারের সদস্যরা কান্নাকাটি শুরু করেন। আশপাশের এলাকায় তাদের খোঁজাখুঁজি করেও প্রতারকদের কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে এমন প্রতারণা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। 

এছাড়াও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং খোয়া যাওয়া স্বর্ণের দুল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান চ্যানেল ভোলাকে জানান, এবিষয়ে এখনো পযন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

1

শাহজালালের মাজারের দানবাক্সে এবার ১৯ দিনেই ৪৭ লাখ টাকা

2

ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে জামায়াতের কর্মসূচি শুরু

3

জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

4

জামায়াত আমিরের ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ মন্তব্যের জবাব দিলেন শাহ

5

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

6

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

7

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

8

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

9

চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০

10

বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভীসহ আলোচনায় যারা

11

তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

12

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

13

পাটওয়ারীর লংমার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

14

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন: আ.লীগ-ছাত্রলীগের ১১ নেতাকর্মী আ

15

শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স

16

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

17

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

18

দাম্পত্যে নতুন ট্রেন্ড ‘ফুড ডিভোর্স’, জানেন কি এর মানে?

19

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

20