আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক

 

Brother IT Digital

চ্যানেল ভোলা :  ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি অবৈধ গাঁজাসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পশ্চিম বাপ্তা ৬ নম্বর ওয়ার্ডের পরানগঞ্জ বাজার থেকে কলঘাট বাজারগামী সড়কের পেয়ার খান মোড়সংলগ্ন আ. হক মাঝি বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোলা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. সুজন (২৫), পিতা নুর ইসলাম, মাতা সমীরননেছা, ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ চৌমুহনী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. জাহিদ (২৮), পিতা মৃত শাজাহান, মাতা নুরজাহান, চরনাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েক অফিসে অগ্নিকাণ্ড

1

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

2

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা ছাত্রদলের

3

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

4

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

5

নীতি না মেনে ফেসবুক থেকে আয় করছেন ১৩ এমপি-মন্ত্রী

6

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

7

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

8

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

9

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

10

বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে য

11

টানা ৪ দিনের ছুটির সুযোগ, পাবেন না যারা

12

মনপুরায় ফজরের নামাজের পর শিক্ষক-স্বাস্থ্যকর্মীকে মারধরের অভি

13

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হা

14

মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্

15

জামিন পেলেন না রিয়াজ, আবেদন ফেরত

16

হ্যারি কেইনের উদ্দেশে যা বললেন পরীমনি

17

দক্ষিণ আইচায় বশার হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভোলার পুলিশ সুপা

18

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

19

মাদ্রাসায় ভাঙচুর ও প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্

20