আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

 

Brother IT Digital

গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে (২৪) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওসমান গণি নাঈম টঙ্গীবাজার নোয়াখালী পট্টির মিফতাহুল উলুম মাদ্রাসায় আবাসিক থেকে প্রথম শ্রেণিতে পড়ালেখা করছিল। বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে মাদ্রাসার পঞ্চমতলায় আবাসিক হোস্টেলে ঘুমাতে যাওয়ার আগে তার সহপাঠীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল নাঈম। এ সময় পাশের কক্ষে কাপড় ইস্ত্রি করছিলেন শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিন। তাদের কথা বলার কারণে ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে নাঈমকে ডেকে নিয়ে তার নিতম্বে গরম ইস্ত্রি দিয়ে ছেঁকা দেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষার্থী নাঈমের মা নাসিমা বেগম ছেলেকে মাদ্রাসা থেকে বাড়িতে আনতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানায়  অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকে গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহসিফের মৃত্যু: মিলছে না ৬ প্রশ্নের উত্তর

1

ভোলায় গাছের চাপায় প্রাণ হারালেন যুবক

2

ভোলায় প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ সরাতে চ্যানেল ভোলাকে চা

3

২০২৭ সালের বইয়ে বড় পরিবর্তনের ঘোষণা শিক্ষামন্ত্রীর

4

দেশে প্রায় ৮০ লাখ মানুষ মাদক ব্যবহার করে, চিকিৎসা সম্প্রসারণ

5

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

6

ভোলার কাচিয়ায় জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুল

7

সেপটিক ট্যাংক এখন নীরব মৃত্যুফাঁদ, প্রতিবছর শতাধিক প্রাণহানি

8

চরফ্যাশনে বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী অনুপস্থিত, প্রধান শিক

9

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন

10

চরফ্যাশনে স্কুলে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ সংবাদ সম্মেলনে

11

সারাদেশের ২৫০ ক্লিনিকের জন্য দুঃসংবাদ

12

'ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে'

13

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

14

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

15

নেপালে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে, পদ্মায় পৌঁছাবে?

16

মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ

17

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

18

বেশি দামের আশায় মজুত, পচে গেল ৩০ হাজার মণ আলু

19

প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স

20