আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘বেহেশতের আশায়’ জামায়াতে ভোট দিয়ে মানুষ হতাশ হয়েছে: হাফিজ ইব্রাহিম

 

Brother IT Digital

‘বেহেশতের আশায়’ বোরহানউদ্দিনের মানুষ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছিল বলে মন্তব্য করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। তার দাবি, ভোট দেওয়ার পর দলটির এমপিদের নারীসহ হোটেলে আটক হওয়ার ঘটনায় মানুষ হতাশ হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় হাফিজ ইব্রাহিম বলেন, যাতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত না হয়। তবে কওমি মাদ্রাসার প্রশংসা করে তিনি বলেন, সেগুলো নিয়ে আলাদাভাবে নজরদারির প্রয়োজন নেই।

বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন বলেও মন্তব্য করেন তিনি।

হাফিজ ইব্রাহিম দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরোয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী আজম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে বোরহানউদ্দিন শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ব্যবসায়ীকে জরিমা

1

ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী

2

৯৬ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন

3

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কবে-কোথায় আঘাত হানবে

4

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

5

ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২ হাজার অগ্নিনির্বাপণ যন

6

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

7

নারীর পর্দা মন্তব্য ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের কাছে অভিয

8

লালমোহনে ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

9

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

10

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

11

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

12

টানা বৃষ্টিতে ভোলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, কাঁচা মরিচ

13

সংস্কার বাস্তবায়নে গড়িমসি করলে সরকারের পতনধ্বনি বাজবে: নাসীর

14

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

15

এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক

16

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

17

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

18

ওমানে অবৈধ বিদেশী কর্মীদের জন্য বড় সুখবর

19

ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, ভয়াবহ ক্ষতির আশঙ্কা

20