আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে স্কুলে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ সংবাদ সম্মেলনে চাকরি ফেরত চাইলেন সেই দপ্তরী শ্যামল

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার চরফ্যাশনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, ষড়যন্ত্র এবং বিনা তদন্তে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে চাকরি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন শ্যামল চন্দ্র দাস নামে এক দপ্তরী।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন শ্যামল চন্দ্র দাস।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্যামল জানান, তিনি ২০১৩ সালের মে মাসে চরফ্যাশন পৌরসভার ৩৫ নম্বর চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে যোগ দেন। দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালনের পর গত ১৬ নভেম্বর তাকে চাকরিচ্যুত করা হয়।

শ্যামলের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দীন তাকে ব্যক্তিগত ও পারিবারিক কাজে বাধ্য করতেন। এসব কাজে আপত্তি জানালে মানসিক নির্যাতন ও চাকরি হারানোর হুমকি দিতেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে চাপ দেওয়া, প্রশ্নপত্র ফাঁস এবং তাকে মারধরের মতো গুরুতর অভিযোগও করেন তিনি।

সর্বশেষ গত ১৬ নভেম্বর বিদ্যালয় চলাকালীন ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাকে চাকরিচ্যুত করা হয় বলেও দাবি করেন শ্যামল। তার অভিযোগ, দুপুরে খাবার খেতে নিজের কক্ষে গেলে কয়েকজন ব্যক্তি সেখানে জোরপূর্বক দুই ছাত্রীকে প্রবেশ করিয়ে একটি ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়। পুরো ঘটনাটিকে পরিকল্পিত দাবি করে শ্যামল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তবে এসব অভিযোগের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ যাচাই করলেই ঘটনার প্রকৃত চিত্র পাওয়া যাবে। বর্তমানে বৃদ্ধ ও অসুস্থ বাবা-মাকে নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।

চাকরি ফিরে পেতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন শ্যামল চন্দ্র দাস।

এদিকে এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক নিজাম উদ্দীন বা সংশ্লিষ্ট কতৃপক্ষ কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থেকে হারিয়ে গেছেন চরফ্যাশনের ইয়াছিন ফরাজি, সন্ধান চায় পরিবার

1

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকা

2

কিডনি রোগীদের জন্য বড় সুখবর

3

লালমোহনে ৫৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

4

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

5

১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, একমাত্র পাস করা শিক্ষার্থীর নাম

6

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র

7

১ হালি কমলা ৫০ হাজার, আধা কেজি খেজুর ১৫ হাজারে নিলামে বিক্রি

8

৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদ

9

স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ

10

ভোলায় ৪ দিন বন্ধ থাকবে পল্লী বিদ্যুৎ সমিতির একাধিক সেবা

11

জর্ডানে ৩০০ বাংলাদেশি নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

12

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন ছক, যেভাবে নির্ধারণ হবে বেতন

13

ভর্তি ফরমে মুজিব শতবর্ষের লোগো, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হা

14

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

15

তীব্র গরমে হাঁসফাঁস ইউরোপ, চীনা এসি কোম্পানির পোয়াবারো

16

চরফ্যাশনে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা

17

আওয়ামী লীগের গোপন কর্মসূচির প্রস্তুতির প্রতিবাদে দক্ষিণ আইচ

18

পোশাক শ্রমিক আন্দোলন: সহিংসতার পথে ঠেলছে কারা

19

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে:

20