আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী

 

Brother IT Digital

শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে গ্যালারী হামিদুজ্জামান ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার বক্তব্য প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের কিছু করার নেই এমন মন্তব্যে রিজভী বলেন, বিগত সময়ে বেগম খালেদা জিয়ার আইনজীবী যখন ভারতে বসে প্রেস ব্রিফিং করতে চেয়েছিল তখন তা করতে দেয় নি ভারত। আজকে শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে।

এগুলো ভারতীয় মুখপাত্রের ডাবল স্ট্যান্ডার্ড বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।

শেখ হাসিনার অডিও বার্তা এবং তার রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

অভিযোগ করেন, ভারতপ্রেমী হলে অন্য দেশের দাগি পলাতক আসামির অপরাধও অগ্রাহ্য করে নয়াদিল্লি।

সাম্প্রতিক সময়ে ভারত থেকে ছড়িয়ে পড়া শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা এবং ভারতের নানা অনুষ্ঠানে তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে চোরাপথে আসা ফ্যাসিস্ট ক্ষমতায় থাকতে ছাত্র জনতা থেকে শুরু করে সাংবাদিক বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে হত্যা করে। সেই ঘৃণা থেকেই বিশাল জাগরণ ঘটে জুলাই অভ্যুত্থানের৷

এসময় রিজভী বলেন, শেখ হাসিনার কখনো দেশপ্রেম ছিলো না। ভারত যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় তবে অন্য দেশের দাগী আসামি কি করে তাদের দেশে আয়োজিত অনুষ্ঠানে অডিও বক্তব্য দিতে পারেন; এমন প্রশ্ন রাখেন রিজভী।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু জবাই নিয়ে জয়ের পথে বিজয় সরকার

1

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

2

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

3

চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাব

4

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

5

ভোলায় মানববন্ধন ‘রাত হলেই রুবেল জানালা দিয়ে আমগো ঘরে উঁকি ম

6

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা

7

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

8

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

9

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

10

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

11

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০% ছাড়

12

দৌলতখানে ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান শ্রমিক দল নেতা সালা

13

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

14

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

15

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

16

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

17

জোর গলায় বলছি, পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

18

বকেয়া প্রাইভেটের টাকা চাওয়ায় শিক্ষিকাকে দা দিয়ে কুপিয়ে জখম

19

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

20