আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা



চ্যানেল ভোলা: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে ভোলায় এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।

এসময় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে যাচাই-বাছাই ছাড়া একটি ভুল বা বিভ্রান্তিকর তথ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থেকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক, নির্ভরযোগ্য ও দায়িত্বশীল তথ্য প্রচারে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নূরন্নবী, দৈনিক আজকের ভোলা-এর সম্পাদক আলহাজ শওকাত হোসেন, ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, মোকাম্মেল হক মিলনসহ অন্যান্যরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা পুলিশ লাইন্সে আধুনিক হাসপাতাল ও এমআই সেন্টারের উদ্বোধন

1

মনপুরায় বিএনপি কার্যালয়ে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করার অভিযোগে

2

চরফ্যাশনে পানিতে ডুবে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

3

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

4

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

5

বিদ্যুতের নির্ভরযোগ্যতা বাড়াতে মনপুরায় নতুন প্রকল্প

6

বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা

7

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

8

ভোলায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

9

মাঝে মাঝে কোনো কিছু ছেড়ে দেওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রকাশ

10

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

11

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

12

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

13

ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো শিশুর

14

ভোলায় বাসের বেপরোয়া গতিতে প্রাণ গেল শিশুর

15

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

16

নিথর দেহ নিয়ে বাড়ি ফিরলেন চরফ্যাশনের লিয়া কাঁদছে সহপাঠী–শিক্

17

বিএনপিতে যোগ দিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

18

ভোলায় চ্যাম্পিয়ন প্যারেন্টসদের নিয়ে সুশীলনের দুই দিনব্যাপী প

19

কাঁচামরিচের দামের ঝালে পুড়ছে সাধারণ ক্রেতা

20