আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের পরাজয়ে দুধ দিয়ে গোসল করে কথা রাখলেন ভোলার সেই সমর্থক

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ব্রাজিলের পরাজয়ের পর নিজের দেওয়া ঘোষণা বাস্তবায়ন করেছেন ভোলার এক ব্রাজিল সমর্থক। ম্যাচের আগে ব্রাজিল হারলে দুধ দিয়ে গোসল করে দলের সমর্থন ছাড়বেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। ব্রাজিল হেরে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি রক্ষা করেন এই ফুটবলভক্ত।

সোমবার (৬ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের কালিকীর্ত্তি গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়ার ঘোষনা দেন আবুল বশার (২৯) নামের ওই ব্রাজিল সমর্থক। তিনি ওই এলাকার বাসিন্দা। 

এ সময় উপস্থিত উৎসুক জনতা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

ব্রাজিল সমর্থক আবুল বশার বলেন, ব্রাজিলের জয়ের ব্যাপারে তিনি শতভাগ আত্মবিশ্বাসী ছিলেন। তাই আবেগের বশে এমন ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দল হেরে যাওয়ায় নিজের কথার মূল্য দিতেই তিনি প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন।

তিনি আরও বলেন, জন্মের পর ব্রাজিল সমর্থন করলেও বিশ্বকাপ নিতে দেখিনি। এই বিষয়ে আর্জেন্টিনা সমর্থকরা আমাদের নিয়ে প্রায়ই ট্রল করেন। তাই দুধ দিয়ে গোসল করে চিরদিনের মত ব্রাজিল সমর্থন ছেড়েছেন। তবে পরবর্তীতে কোন দলের সমর্থন করবেন তাও নিশ্চিত করেননি তিনি।

স্থানীয়দের কেউ কেউ তার এই কাজকে নিখাদ ফুটবল প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, এটি ছিল খেলার আনন্দ ও আবেগকে ঘিরে দেওয়া একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি।

এদিকে তার এই ব্যতিক্রমী কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও চলছে নানা আলোচনা ও সমালোচনা। 



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভ

1

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

2

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

3

‘কুরআনের পাখি’ হওয়ার আগেই ঝরে যায় ৫ প্রাণ, বৃষ্টিভেজা শেষবিদ

4

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

5

ক্যাম্পাসে এত ঘন ঘন মারামারি ছাত্রলীগও করে নাই: ফাতিমা জুমা

6

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

7

মাত্র ১০০ টাকার জন্য ১৫ বছর পর পাওনাদারের দরজায় শমসের আলী

8

টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

10

জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কর্মপ রিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্

11

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

12

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

13

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নতুন বীজতলায় ব্যস্ত চরফ্যাশনের কৃষক

14

লালমোহনে মুরগির খামারে ঢোকার অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যা

15

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

16

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ

17

আলোচনার পথে যুক্তরাষ্ট্র–ইরান, সোমবার শুরু হতে পারে সংলাপ

18

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

19

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

20