আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর



ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে নতুন নিয়ম এনেছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করবে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও। বুধবার (১২ আগস্ট) ইউটিউব তাদের অফিশিয়াল ব্লগ পোস্টে এসব তথ্য জানিয়েছে।

প্ল্যাটফর্মটি এত দিন ভিউ গণনার নির্দিষ্ট পদ্ধতি প্রকাশ না করলেও সাধারণভাবে ধারণা করা হতো, একটি ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখা হলে সেটিকে ভিউ হিসেবে ধরা হয়। নতুন নিয়ম চালু হলে ভিডিও শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সাধারণ ভিউ হিসেবে সেটি যোগ হবে। ফলে অনেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর মোট ভিউ সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে যেসব ভিডিও দর্শকের মনোযোগ অল্প সময়ের জন্য আকর্ষণ করে, সেগুলোর ভিউ দ্রুত বাড়বে। ফলে শুধু ভিউ সংখ্যা দেখে কোনো ভিডিও কতটা জনপ্রিয়, তা আগের তুলনায় কম নির্ভরযোগ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউটিউবের অফিশিয়াল ব্লগ পোস্টে বলা হয়েছে, বিভিন্ন ধরনের ভিডিওর জন্য ভিউ গণনার আলাদা পদ্ধতি থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। একই ধরনের একটি মেট্রিকের মাধ্যমে ভিডিওর দর্শক প্রতিক্রিয়া পরিমাপ করতেই নতুন এই নিয়ম চালু করা হচ্ছে।

আগের ভিউ হিসাব থাকবে কিনা এমন বিষয়ে ইউটিউব জানিয়েছে, পুরোনো ভিউ পরিমাপ পদ্ধতি পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না। ‘এনগেজড ভিউস’ নামে পরিচিত সেই তথ্য নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে দেখতে পারবেন। ফলে একটি ভিডিও কতবার চালু হয়েছে এবং দর্শকরা কতবার নির্দিষ্ট সময় ধরে ভিডিওটি দেখেছেন- দুই ধরনের তথ্যই আলাদাভাবে পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নতুন এই পরিবর্তনের ফলে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব পড়বে না।

এর আগে গত বছর ইউটিউবের শর্টস ভিডিওতেও ভিডিও চালুর সঙ্গে সঙ্গে ভিউ গণনার পদ্ধতি চালু করা হয়েছিল।

এদিকে গত সপ্তাহেই ইউটিউব নতুন নির্মাতাদের জন্য আয়ের ব্যাপারে শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। আগামী ২০২৭ সাল থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে নির্মাতাদের আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে।

সূত্র: ব্লগ ডট ইউটিউব


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

1

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

2

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্

3

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

4

সরকারের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, মানুষের প্রত্যাশা কতটা পূরণ হল

5

হঠাৎ বেড়েছে বিদ্যুৎ বিল, যেভাবে অভিযোগ করবেন

6

পরিবর্তন হচ্ছে র‌্যাবের নাম, খসড়া আইন প্রকাশ

7

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

8

নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্

9

নেতাকর্মীরা অপকর্ম করলে ছাড় নয়, রিজভীর কড়া বার্তা

10

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

11

মাদ্রাসগুলোতে স্কুলের চেয়ে ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধমন্ত্

12

হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে সি-ট্রাক ও ট্রলার, ৪ দিন ধরে বন্ধ ফে

13

৫ আগস্ট সেনা সদরের বৈঠকের সেই আলোচনা প্রকাশ করলেন আসিফ নজরুল

14

ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগ, শতাধিক জেলের ক্ষোভ

15

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

16

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে আইনজীবীর এক চোখ নষ্ট

17

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

18

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

19

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

20