আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

 

Brother IT Digital

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কোস্টগার্ডের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে অনুমোদনহীন ওষুধ, নিষিদ্ধ পলিথিন ও সন্দেহজনক ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়। এ সময় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানকালে কুঞ্জেরহাট বাজারের কয়েকটি মুদি দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় অনুমোদনহীন ওষুধ, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন এবং সন্দেহজনক ব্যান্ডরোলযুক্ত বিড়ি পাওয়া যায়। পরে এসব পণ্য জব্দ করা হয়। একই সঙ্গে মুদি দোকানি মো. মনিরকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। অভিযানে কোস্টগার্ডের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় কুঞ্জেরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও মনোরঞ্জন বর্মন বলেন, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আইন ও সরকারি বিধি-বিধান মেনে চলতে হবে। ভোক্তাদের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অনুমোদনহীন ওষুধ, নিষিদ্ধ পলিথিন কিংবা অন্য কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ব্যবসায়ীরা নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে এ ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে না।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মোবাইল কোর্টের এ ধরনের অভিযান বাজারে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় আরও সচেতন করবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোডশেডিংয়ে গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ, চাপে প্রেসিডেন্টের নতুন

1

ভারতে গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন সেই পাইলট

2

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

3

যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

4

চরফ্যাশন শিক্ষা কর্মকর্তার বদলি আদেশ নিয়ে নথি তলব

5

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

6

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

7

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

8

বারবার ডিভোর্সে নিজেকে শেষ করতে চেয়েছিলেন শ্রাবন্তী

9

ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যো

10

ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না:

11

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

12

রংপুরে ৪ হত্যাকাণ্ড: আদালতে ২ আসামির জবানবন্দি

13

ভোলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজ

14

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

15

প্যাকেটজাত খাদ্যে লবণ-চিনি-ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখের দ

16

এসএসসির ফল সোমবার, দেখা যাবে যেভাবে

17

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

18

‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁ

19

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

20