আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় নিখোঁজ হওয়া সেই ২ যুবকের পরিবারের পাশে তথ্যমন্ত্রী

 

Brother IT Digital

মো. সবুজ: ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ দুই বন্ধুর স্বজনদের পাশে দাঁড়িয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঘটনার পর রাতেই নিখোঁজ দুই যুবকের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তিনি। এসময় মন্ত্রী তাদের সান্ত্বনা দেন এবং নিখোঁজদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেন।

নিখোঁজ দুই বন্ধু হলেন আমজাদ হোসেন (২৭) ও রাকিব আহমেদ (২২)। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের ‘গরীবের দুবাই’খ্যাত বালুর মাঠ এলাকায় মেঘনা নদীর তীরে বসে আড্ডা দেওয়ার সময় তীর ধসে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আমজাদ ও রাকিব নিখোঁজ হন।

এদিকে, ঘটনার পর রাতেই নিখোঁজ দুই যুবকের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি স্বজনদের সান্ত্বনা দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান এবং নিখোঁজদের উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

মন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন। নিখোঁজ দুই যুবককে দ্রুত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ তৎপরতা চালানোর নির্দেশনা দেন তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভায় উঠছে আজ

1

গ্যাস সংকটে ভরসা ভোলার গ্যাস, বাধা শুধু পাইপলাইন

2

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব নিয়ে শিশির মনিরের ক্ষোভ

3

চট্টগ্রামের পাঁচ জেলায় ভূমিধসের সতর্কতা

4

ঢাকায় পৌঁছেছেন আতিফ আসলাম, মঞ্চ মাতাবেন ২৪ জুলাই

5

চরফ্যাশনে নিষিদ্ধ জালের দাপটে কমছে দেশীয় মাছ

6

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

7

লং মার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে: গোলাম পরওয়ার

8

হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

9

৭ মাসের শিশুকে ফিরে পেলেন ১৩ বছরের মা!

10

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

11

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস

12

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

13

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

14

আমেরিকান পরিচয় আবারও আক্রমণের মুখে পড়েছে: ট্রাম্প

15

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

16

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক

17

ভোলায় ইয়াবাসহ বিজিবির এলপিআরপ্রাপ্ত সদস্য আটক

18

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

19

আগের গালিবাজদের মতো এদেরও জনগণ বিদায় দেবে

20