আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ, সেই যুবক ৫ দিনের রিমান্ডে

 

Brother IT Digital

ঢাকার ফার্মগেটে প্রধানমন্ত্রীর গাড়িবহর ও নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টার অভিযোগে আটক মোটরসাইকেলচালক মহিবুল্লাহ মুবিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান মামলার তদন্তের স্বার্থে আসামি মহিবুল্লাহ মুবিনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত মহিবুল্লাহ মুবিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ফার্মগেটে এ ঘটনা ঘটে। ওই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অনুষ্ঠানে যোগ দিতে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনের দিকে যাচ্ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর গাড়িবহর ও নিরাপত্তা বেষ্টনীর কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করেন মহিবুল্লাহ।

ঘটনার পর নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা তাকে আটক করে তেজগাঁও থানায় নিয়ে যান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে তিনি রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত বলে জানিয়েছিলেন এবং কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন বলে পুলিশকে জানান।

আটকের পর ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়। পরে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, রিমান্ডে নিয়ে ঘটনার পেছনে তার উদ্দেশ্য কী ছিল, তিনি কীভাবে নিরাপত্তা বেষ্টনীর কাছে পৌঁছালেন এবং এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না-এসব বিষয় খতিয়ে দেখা হবে।

আদালতের আদেশের পর আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশন কারামাতিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা

1

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধা

2

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

3

সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

4

দাখিল পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

5

দুই দিনের মাথায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৫ হাজার ৪৮২ টা

6

মনপুরায় প্রকৃত জেলেদের হাতে সরকারি চাল পৌঁছানোর দাবি

7

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ

8

একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা

9

প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে যত টাকা করে পাবে

10

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

11

খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

12

লংমার্চে নাসীরুদ্দীনের প্রাডো গাড়ি নিয়ে কৌতূহল, যা বললেন তিন

13

মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

14

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

15

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষ

16

রাতে খাটের নিচে লুকিয়ে ছিল ১৬ ফুটের অজগর

17

কবে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্

18

ভোলায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

19

ফাঁ'সির আসামি থেকে যেভাবে যাবজ্জীবন কারাদ'ণ্ড ভোগ করেন শাহাব

20