আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

টানা বৃষ্টিতে ভোলায় সবজির বাজারে ঊর্ধ্বমুখী দাম, কাঁচা মরিচ ২৪০ টাকা

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: টানা বৃষ্টির কারণে ভোলার বিভিন্ন কাঁচাবাজারে সবজির দাম আবারও ঊর্ধ্বমুখী। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বেগুন, শসাসহ বিভিন্ন সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে ভোলার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। করলা ১০০ থেকে ১২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

এদিকে কাঁচা মরিচের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। কয়েক দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকায় পাওয়া গেলেও বর্তমানে সাধারণ মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপে ৪০ টাকা এবং গাজর ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

এ ছাড়া বাজারে টমেটো ১২০ থেকে ১৪০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় খেত থেকে সময়মতো সবজি সংগ্রহ করা যাচ্ছে না। কোথাও কোথাও বৃষ্টির পানিতে সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদনও কমেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।

ভোলার এক ক্রেতা বলেন, কয়েক দিন আগেও যে সবজি ৬০ থেকে ৭০ টাকায় কেনা গেছে, এখন সেটি কিনতে ১০০ টাকার কাছাকাছি খরচ হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম কমে আসতে পারে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে সবজির বাজারে দামের চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

1

কল সাইট, ভুয়া নিয়োগপত্র: ব্র্যাক স্কুলে চাকরির নামে প্রতার

2

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

3

দুপুর থেকে সর্বোচ্চ ২৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা

4

চরফ্যাশনে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও চাঁদা দাবির মামলা: বিএনপি

5

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও ‘ভুয়া’ স্লোগান অত্যন্ত দুঃখ

6

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

7

ভোটার নিবন্ধনে অনিয়ম: উপজেলা নির্বাচন কর্মকর্তা বরখাস্ত

8

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরক

9

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

10

বই খুলে পরীক্ষা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

11

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

12

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ

13

দৌলতখানে ৬ মাদকসেবী আটক

14

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

15

‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর চিন্তাভাবনা সরকারের নেই: স্বরা

16

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

17

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি, এইচএসসি পাশেই আবেদন

18

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

19

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

20