আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

চ্যানেল ভোলা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদ্বেষমূলক বক্তব্য ছড়ায়। এ বিষয়ে ওই বছরের ৫ ডিসেম্বর তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরপর গত বছরের ১৭ নভেম্বর জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। সম্প্রতি ফের তার সাক্ষাৎকার ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সেই সাক্ষাৎকার নানভাবে ছড়াচ্ছে। এ নিয়ে আজ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো আইন এবং রীতিনীতি মেনে প্রচার করবে এবং এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছি। এদিকে, ব্রিফিংয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়েও কথা বলেছেন ডা. জাহেদ উর রহমান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অত্যন্ত সফল হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার দেশের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্রনীতি ঠিক করবে। বাংলাদেশের সঙ্গে যেকোনো দেশের কানেক্টিভিটি হলে সেটি দেশের স্বার্থ রক্ষা করেই করা হবে। কানেক্টিভিটির বিষয়ে সরকারের আগ্রহ আছে। চীনের সঙ্গে কানেক্টিভিটির সম্ভাব্যতা খতিয়ে দেখা হবে। ডা. জাহেদ উর রহমান বলেন, তিস্তায় আরও একটি ব্যারাজ নির্মাণ করা হবে, যাতে বর্ষার পানি ধরে রাখা যায়। দেশের জনগণ এবং স্বার্থ অনুযায়ী তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেবে। তবে এটি এখনও নিশ্চিত নয়। ‘চীনের এ ধরনের পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা রয়েছে। চায়নার অর্থায়নে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’, যোগ করেন তিনি। এ ছাড়া, তিনি বলেন, টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি চলছে। তবে জনগণের কাছে খাদ্যপণ্য এমনভাবে পৌঁছে দেয়া হবে, এক সময় টিসিবির এই লাইন থাকবে না, প্রয়োজনই হবে না। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উচিত হবে, স্বাধীন কমিশন হিসেবে অন্তর্বর্তী সরকারের দুর্নীতি খতিয়ে দেখা। দুদকের আওয়ামী লীগের সময়ের দুর্নীতি এবং বর্তমান সরকারের দুর্নীতিও খতিয়ে দেখা উচিত। ‘দেশের বিভিন্ন স্থানে আরবি হরফে লেখা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে রয়েছে। এ সম্পর্কে যেন ভুল বার্তা না যায়, সেই কারণে পতাকা টানানোর বিষয়টি খতিয়ে দেখা হবে’, যোগ করেন তিনি।                                      

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছি

1

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

2

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার সিদ্ধ

3

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

4

টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাক

5

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে সংসদে বিতর্ক, বক্তব্য পর্যালোচন

6

ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীকে দিয়ে শরীর ‘মাসাজ’, শিক্ষিকার বির

7

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

8

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

9

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে বের করা হলো গুলি

10

ভোলায় বন্ধুদের আয়োজনে বিনয় ভুষণের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত

11

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে দিন

12

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

13

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধ

14

টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ ও

15

আবারও বাড়ল তেলের দাম

16

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদ

17

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

18

ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

19

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

20