আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মাতাব্বর

 

Brother IT Digital

দুলারহাট থানা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার গুরুত্বপূর্ণ দুলারহাট-হাজিরহাট মহাসড়কের বেহাল দশা নিয়ে চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর নিজ অর্থায়নে সড়কটির সংস্কার কাজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মাতাব্বর।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হন।

সম্প্রতি সড়কটির বেহাল দশা নিয়ে চ্যানেল ভোলায় সংবাদ প্রচার হলে বিষয়টি অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মাতাব্বরের নজরে আসে। পরে গত বুধবার তিনি নিজ অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে ইট ফেলে সংস্কার কাজ করান। এতে সড়কটি সাময়িকভাবে চলাচলের উপযোগী হয়।

এ সময় অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মাতাব্বর নুরাবাদ ইউনিয়নের মাটি ও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তার নিজ অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ উদ্যোগের জন্য এলাকাবাসী তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরেও চালু হয়নি ভোলা জেনারেল হাসপাতালের আইসিইউ

1

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো

2

ভোলায় পিস্তল, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

3

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

4

ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্ম

5

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধরের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

6

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় ‘প্রেমিক’ গ্রেপ্তার

7

ভোলায় বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন

8

গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে লংমার্চ নয়, সরকারকে সময় দিন: আবদুস

9

কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’ -যা বলল কারা কর

10

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

11

লালমোহনে ৯০ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

12

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

13

উড়ন্ত বিমান থেকে বের হয়ে গেল যাত্রীর মাথা, অতঃপর...

14

বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন: মহাসচিব-মন্ত্রিসভায় নতুন আসছে

15

একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র

16

নবম পে স্কেল: পেনশনের হারে বড় পরিবর্তন

17

সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

18

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

19

সেন্টমার্টিন ভেসে এলো অজ্ঞাত তিন নারীর মরদেহ

20