আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

 

Brother IT Digital

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ ঘিরে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ সাত ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত এক পরিপত্রে জানানো হয়েছে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় প্রতিযোগিতার প্রচার-প্রচারণা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

মাউশির শারীরিক শিক্ষা উপপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, সভার সিদ্ধান্ত মোতাবেক প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ প্রচারের লক্ষ্যে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন মাঠ পর্যায়ে প্রেরণ করা হলো। ব্যাপক প্রচারণার লক্ষ্যে উল্লিখিত আইটেমগুলোর নিম্নবর্ণিত লিংক ব্যবহার করে স্কুল ও কলেজ পর্যায়ের গেটে অথবা দর্শনীয় স্থানে প্রদর্শন করতে হবে। বর্ণিত বিষয়ে মাঠ পর্যায়ের ব্যাপক প্রচারণা ও বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ প্রচারণায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সাতটি নির্দেশনা দিয়েছে মাউশি। তা হলো-

১. সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে ব্যানার প্রদর্শন করতে হবে।

২. প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।

৩. শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে অফিসগুলো তার আওতাধীন এলাকায় দর্শনীয় অথবা গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

৪. প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।

৫. নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে।

৭. সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজেস্ব ওয়েবসাইটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু

1

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

2

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, বিল যাচ্ছে সংসদে

3

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

4

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারে

5

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

6

দুপুরের মধ্যে ১৯ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

7

জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায

8

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সম

9

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

10

জনগণের টাকার এক পয়সাও অপচয় হতে দেওয়া হবে না: হুইপ অপু

11

সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ

12

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

13

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

14

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

15

বেগমগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

16

৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

17

দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

18

‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁ

19

লালমোহনে বকেয়া টাকার জের ধরে দুই মহিষ ও বাছুর নিয়ে যাওয়ার অভ

20