আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশার জামিন

 

Brother IT Digital

শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে ফের জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

একই সঙ্গে মামলাটির চার্জ গঠন শুনানির তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে তানজিন তিশার জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। এর আগে তিনি আদালতে উপস্থিত হন।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন তানজিন তিশা। তারও আগে গত ১২ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটি পরে পেজটির প্রচারণা চালানো এবং এর মূল্য পরিশোধের বিষয়ে সম্মতি দেওয়ার পর একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের নভেম্বরে অ্যাপোনিয়ার অ্যাডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দেওয়া হয়। এরপর গত ১২ জুলাই আদালত ওই প্রতিবেদন আমলে নিয়ে তিশার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলাটি দায়েরের আগে তানজিন তিশাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অভিযোগ ছিল, শাড়ি নেওয়ার পর নির্ধারিত প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়টি বাস্তবায়ন করা হয়নি। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

তানজিন তিশা এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে অভিযোগটি অস্বীকার করে দাবি করেছিলেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। মামলার বিষয়টি তিনি আইনগতভাবেই মোকাবিলা করবেন বলেও জানিয়েছিলেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট ও কলাতলীতে বিএনপির অব

1

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

2

অপ্রতিমের বাবাকে ফোনে সমবেদনা জানালেন জামায়াত আমির

3

‘চাঁদার কারণে নয়, জমি বিরোধেই স্টুডিও ভাঙচুর’ দাবি রাশেদ খাঁ

4

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

5

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

6

ভোলায় নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

7

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

8

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

9

মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর

10

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্

11

খাদ্যগুদামের ‘সিন্ডিকেট’ ভাঙার ঘোষণা খাদ্যমন্ত্রীর

12

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

13

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না

14

বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক জোরদারে বিশেষ উদ্যোগ সরকারের

15

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

16

কষ্ট না দিয়ে হাসি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

17

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

18

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকা

19

হাজীরহাটে চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান, উন্নয়নের প্রতিশ্

20