আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো একতা জেনারেল হাসপাতাল

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহনে দীর্ঘদিনের অবহেলিত ও সীমিত চিকিৎসা সেবার নতুন সম্ভাবনার দ্বার খুলে ‘একতা জেনারেল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় লালমোহন পৌরসভার হাসপাতাল রোড এলাকায় আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির উদ্বোধন করা হয়।

লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং যুবদল নেতা ফজলে রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা।

হাসপাতালটি চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন লালমোহনবাসী। গুরুতর অসুস্থতা কিংবা দুর্ঘটনায় রোগী নিয়ে এতদিন ভোলা সদর বা বরিশালে ছুটতে হতো। এতে সময় ও অর্থের পাশাপাশি রোগী ও স্বজনদের পোহাতে হতো নানা ভোগান্তি। নিজ এলাকায় দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় দীর্ঘদিনের সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও রোগ নির্ণয়ে আধুনিক সরঞ্জাম স্থাপন করা হয়েছে। জরুরি রোগীদের দ্রুত সেবা, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা একই জায়গায় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়াই হাসপাতালটির অন্যতম লক্ষ্য।

এ সময় বক্তারা বলেন, শুধু হাসপাতাল প্রতিষ্ঠা করাই নয়, রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, জরুরি সেবা ও দক্ষ চিকিৎসকের সেবা নিশ্চিত করাও জরুরি। দীর্ঘদিনের চিকিৎসাসেবার ঘাটতি কাটিয়ে লালমোহনের মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাসপাতালটির উদ্বোধন উপলক্ষে কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, ভোলা জেলা শাখার সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার

1

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারতের আদালত

2

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকা

3

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো জয়পুরহাটে সড়

4

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

5

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

6

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

7

‘ফিল্মি’ কায়দায় ট্রাক থেকে মুরগি চুরি, পুলিশের অভিযানে নিহত

8

বাসভাড়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নেবে সরকার: প্রধানমন্ত্র

9

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

10

গাজায় প্রথম দিন বিদ্যালয়ে গিয়েই নিহত ৮ বছরের কন্যাশিশু ওয়াফা

11

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

12

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার

13

হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, আটক ৪

14

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

15

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণে দাম

16

বাংলাদেশে আল কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট, যা বললেন স্বরাষ্

17

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

18

যে তিন কারণে বাড়ছে লোডশেডিং

19

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযো

20