আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত



চ্যানেল ভোলা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ যখন বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, তখন প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি তিনি স্ত্রীর সাথে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এর ধিক্কার জানাই। দেশের মানুষ এখন বন্যার পানিতে ভেসে সব হারিয়ে দিশেহারা পড়ছে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা জুলাই পথসভা শেষে নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও এখনও তার বিচার হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করে বলেন জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। দেশে সংস্কার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচনের আগে একটি দলের রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর জনগণের পাশে নেই। স্থানীয় সরকার নির্বাচনে আমরা এককভাবে নির্বাচন করবো। আমরা অন্যায়ের সাথে কোন আপস করি না, ন্যায়ের পথে থাকতে চায়। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল করা হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ২৪ শে গণঅভ্যুত্থানে আপনারা রাজপথে নেমেছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য তার বিনিময়ে আমরা কি পেয়েছি। আমরা চেয়েছিলাম সংস্কারের মাধ্যমে দেশে একটা ভালো শিক্ষা ব্যবস্থা চালু হবে, আমরা চেয়েছিলাম স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন পুলিশ বিভাগ। কিন্তু দুঃখের বিষয় কোন বিভাগই আজ স্বাধীন নেই।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহবায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই আকস্মিক বন্যায় আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

1

জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন রাকসু নেতা

2

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

3

ফের বিয়ের পিঁড়িতে আমির খান, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

4

জ্বালানি সংকটের গুজব, রাতেই পেট্রল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ

5

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

6

চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

7

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

8

ভোলায় ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার

9

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

10

আসামির স্ত্রীর সঙ্গে এসআইয়ের অডিও-ভিডিও ফাঁস

11

১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

12

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

13

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

14

জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক

15

কমার পরে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

16

স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে স্বামী-শশুর লাপাত্তা

17

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

18

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

19

ছাত্রদলকে ইসরায়েলের সঙ্গে তুলনা করলেন সাদিক কায়েম

20