আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমদানির খবরে কেজিতে ৯০ টাকা কমল কাঁচা মরিচের দাম

 

Brother IT Digital

দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে ৩ হাজার ৪০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সোমবার (৩ আগস্ট) বিকেল থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি কাঁচা মরিচের দাম আরো কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা ইতিমধ্যে এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন। সব প্রক্রিয়া শেষ হলে সোমবার বিকেল থেকেই ভারত থেকে কাঁচা মরিচবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করবে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম বলেন, ‘টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমেছে। এতে বাজারে সরবরাহ সংকট সৃষ্টি হয়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকারও বেশি উঠে যায়।’

তিনি আরো বলেন, ‘ভারতের বাজারে কাঁচা মরিচের দাম তুলনামূলক কম হওয়ায় দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি জানিয়ে আসছিলেন আমদানিকারকরা। সরকারের অনুমতি পাওয়ার পর দ্রুত এলসি খুলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

সোমবার বিকেল থেকেই ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হবে বলে আশা করছি।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দিয়েছে। অনুমতি পাওয়া আমদানিকারকরা এখন ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করতে পারবেন। হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হচ্ছে।’

এদিকে, আমদানির খবরে বাজারে ইতিমধ্যেই ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা কমেছে। বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে আগের তুলনায় অনেক কম দামে। আমদানি নিয়মিত হলে সরবরাহ আরো বাড়বে এবং দাম আরো কমে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করা হচ্ছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরের নিরাপত্তায় বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম

1

ঠোঁটে ঠোঁট রেখে করেন আশীর্বাদ, ভাইরাল ‘লিপ কিস বাবা’

2

ঢাকার হত্যা মামলার দুই আসামি ভোলায় গ্রেফতার

3

অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?

4

স্পেন-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

5

বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

6

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

7

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সেই সিফাত কারাগারে

8

জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান

9

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, হতে পারে যেসব আলোচনা

10

এলপিজির দাম সমন্বয়ে বাধ্য হয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

11

তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

12

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

13

ভোলায় মিথ্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

14

ভোলার কাচিয়ায় জনগণের সেবক হতে চান চেয়ারম্যান প্রার্থী আব্দুল

15

ভোলার চরে ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

16

কখন এবং কেন ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয়?

17

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

18

ফের বিয়ের পিঁড়িতে আমির খান, উপস্থিত থাকবেন সাবেক দুই স্ত্রী

19

২০২৫ সালে জামায়াতের আয়ের চেয়ে ব্যয় বেশি

20