আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদল থেকে রাকিবের বিদায়ে রাকসু জিএস আম্মারের আবেগঘন পোস্ট

 

Brother IT Digital

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সংগঠন থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে।’

রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকার কথাও উল্লেখ করেন রাকসু জিএস। তিনি লেখেন, ‘অনেক সময় অনেক বক্তব্যের বিরোধিতা আমি করেছি, উনিও অনেক বিরোধিতা করেছেন। কিন্তু এই মানুষটা ছাত্রদলের সবচেয়ে নির্মল একজন মানুষ।’

রাকিবের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়ে সালাহউদ্দিন আম্মার আরও লেখেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু আপনি আমাদের জুলাইয়ের শক্তি। আল্লাহ আপনার আগামীর পথচলা আরও মসৃণ করুন।’

এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাকিবুল ইসলাম ফেসবুকে দীর্ঘ এক পোস্টে ছাত্রদল থেকে বিদায়ের ইঙ্গিত দেন। সেখানে তিনি লেখেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

পোস্টের শুরুতে মহান রাব্বুল আলামিনের প্রতি লাখো-কোটি শুকরিয়া জানিয়ে রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি দেওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন রাকিবুল ইসলাম রাকিব।

এদিকে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। গত জুনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে এবং নতুন কমিটির একটি খসড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে।

বৃহস্পতিবার রাতে শীর্ষ নেতাদের বিদায়ী সাক্ষাৎ এবং এরপর রাকিবের বিদায়সূচক পোস্টের কারণে ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়টি এখন আরও জোরালোভাবে সামনে এসেছে।  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০

1

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়, উচ্ছ্বাসে ভাসলেন বাংলাদেশের

2

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

3

যুব উন্নয়নে প্রশ্নপত্র ফাঁসে সাদিক কায়েমের ৪ দাবি

4

চরফ্যাশনের আলোচিত সেই ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল

5

সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

6

মনপুরায় বাজার উন্মুক্ত, তবুও কমেনি নিত্যপণ্যের দাম

7

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

8

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

9

ইরানের তেল বিক্রিতে ফের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

10

ইরানে খামেনির জানাজা শেষে ঢাকায় ফিরেছেন স্পিকার

11

মন্ত্রীর পদত্যাগেও থামছে না ‘তেলাপোকা পার্টি’, আরও ৩ দাবি

12

ভোলায় দুই মাসেও শুরু হয়নি সেতু নির্মাণ, দুর্ভোগে দুই ইউনিয়নে

13

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিজেই অসুস্থ

14

ফেসবুক স্ট্যাটাস ঘিরে ফের আলোচনায় মেঘনা আলম

15

আগামীকাল ভোলায় আসছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল

16

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, চলছে পরিচ্ছন্নতা অভিযান

17

ভোলায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

18

বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে কানের দুল ছিনত

19

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

20