আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

 

Brother IT Digital

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ছাত্রদলকে উদ্দেশ্য করে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

মঙ্গলবার (০৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্রদলকে কড়া হুঁশিয়ারি দিল সারজিস।

এর আগে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজসহ অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত চালু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যাওয়ার সময় এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত পূর্বনির্ধারিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে মিছিল ও স্লোগান দিতে শুরু করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হলে তা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে রূপ নেয়।

তার আগে সোমবার (৩ আগস্ট) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে সেদিন রাত পৌনে ১১টা পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের মূল ফটক এবং ছাত্রদল পার্কের মোড় মসজিদে সামনে অবস্থান করছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী শাখা ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে ‘বিচারিক হত্যাকাণ্ড (জুডিশিয়াল কিলিং)’ হিসেবে উল্লেখ করে কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতা-কর্মীরা দফায় দফায় লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

অন্যদিকে সারজিসের এ পোস্টে কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ না থাকলেও, দেশের চলমান অস্থির ছাত্ররাজনীতিকে ঘিরে এনসিপি নেতা সারজিস ছাত্রদলকে রাজনৈতিক বার্তা দিয়েছেন বলে মনে করছেন অনেকে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

1

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

2

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

3

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

4

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

5

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

6

দেশে ভয়াবহভাবে বাড়ছে শিশু নিখোঁজ, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি

7

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করতে হবে: খাদ্

8

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

9

মনপুরায় প্রকৃত জেলেদের হাতে সরকারি চাল পৌঁছানোর দাবি

10

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

11

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

12

নবম পে-স্কেল: অনুমোদন পেলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন, যত হবে বেত

13

দেশে এখনো হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান: হাসনাত আবদুল্লাহ

14

লং মার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে: গোলাম পরওয়ার

15

ব্যাংকের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

16

প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রা

17

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

18

বরিশালের ৫ এলাকার মহাসড়ক নির্মাণের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে

19

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

20