আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নামছে আরও ১০০ পিংক বাস

 

Brother IT Digital

নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করতে যাচ্ছে সরকার।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠকে পিংক বাস বাড়ানোর কথা জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, সংসদ সদস্য লুৎফর রহমান, সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল, সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান, সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য মো. মতিয়ার রহমান অংশগ্রহণ করেন।

বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগদান করেন।

বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং স্থায়ী কমিটির সব সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোর কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভাগ ও দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদেরকে অবহিতকরণ এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির উপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টে বর্তমান অবস্থা সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে জানানো হয়, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেটা সোজা ও প্রশস্তকরণ এবং নতুন যে সকল প্রকল্প নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রেইট লাইন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় বৈঠকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

1

ফুটপাতে খাবার বিক্রি করলেও নিতে হবে নিবন্ধন

2

স্ত্রী চাইলে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করতে হবে, হাইকোর্টের র

3

পুলিশের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পেলে ডোপটেস্টের মাধ্যমে

4

জামায়াত গণতান্ত্রিক দল নয়: মির্জা ফখরুল ইসলাম

5

এজলাসে বসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

6

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

7

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

8

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

9

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত

10

কোন পথে ফিরবেন শেখ হাসিনা, আওয়ামী লীগের প্ল্যান এ-বি-সি

11

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

12

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্য

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে ইয়াবা, কুড়িয়ে নিল উৎসু

14

পাসপোর্ট অফিসে ‘দরবেশ বাবা’, দৈনিক আয় ৪ লাখ!

15

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

16

কিডনিতে পাথর ঠেকাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

17

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা

18

শিম ২০০ টাকা কেজি

19

লালমোহনে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

20