আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংবিধান সংশোধন কিংবা সংস্কার: ‘বিরোধী দলের জন্য সবসময় দরজা খোলা’

 

Brother IT Digital

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। দীর্ঘ আলোচনার পর জাতীয় সনদে সই করে রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর সেই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে মতভিন্নতা। সংবিধান সংশোধন নাকি সংস্কার- এ প্রশ্নে মুখোমুখি বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে বিরোধী দলের জন্য কমিটির দরজা সবসময় খোলা রয়েছে জানিয়েছে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল। পরে গণফোরাম ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সনদে সই করে। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও বামধারার চারটি দল সনদে স্বাক্ষর করেনি।

সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি ভিত্তি তৈরি হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এখন দেখা দিয়েছে মতবিরোধ। সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে উদ্যোগী হয়েছে বিএনপি সরকার। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, কেবল সংশোধন নয়, প্রয়োজন মৌলিক সংবিধান সংস্কার। এ নিয়ে সংসদের ভেতরে-বাইরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

এই পরিস্থিতিতে সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। কমিটি পেশাজীবীদের সঙ্গে এখন পর্যন্ত সাতটি বৈঠক করেছে। এসব বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে সংসদে চূড়ান্ত প্রস্তাবনা দেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রস্তাবগুলো নিয়ে আবারও গণভোট আয়োজনের পরিকল্পনার কথাও জানা গেছে।

দীর্ঘ মেয়াদে কার্যকর ও টেকসই সংবিধান সংশোধনের লক্ষ্যেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, “সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বসেছে। আমরা যাদের কাছে মতামত জানতে চাচ্ছি, কী করলে দীর্ঘ সময়ের জন্য সংবিধান সংশোধন করতে পারি, সে বিষয়ে তাদের পরামর্শ নিচ্ছি।”

তিনি আরও বলেন, “বিরোধী দলের জন্য সবসময় দরজা খোলা রয়েছে। কমিটিতে তাদের আমরা স্বাগত জানাই। সবার মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধন করতে চাই।”

তবে সরকারের এই উদ্যোগ নিয়ে আপত্তি রয়েছে জামায়াতে ইসলামীর। দলটির দাবি, বিরোধী দলের মতামত উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে তা ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। বিশেষ কমিটিকে বয়কট করে সংবিধান সংস্কারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধী দল কমিটিতে না গেলেও সরকারের কার্যক্রম থেমে থাকবে না—এমন মনোভাব ক্ষমতাসীনদের মধ্যে ফ্যাসিবাদী প্রবণতার প্রতিফলন।’

অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিএনপি আগেও ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে চায়নি। কিন্তু একপর্যায়ে সেই ব্যবস্থা মেনে নিয়ে সংশ্লিষ্ট বিল পাস করে ক্ষমতা ছাড়তে হয়েছিল দলটিকে। তাই এত অহংকার ভালো না।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘বিরোধী দলসহ সংসদে ৯০ জন সদস্য রয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১টি দল আন্দোলন করছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

এদিকে, বিরোধী দলের মতামত ছাড়া সংবিধান সংশোধন করা হলে ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে বলে সতর্ক করেছে জামায়াত।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজ

1

চলতি অর্থবছরে কৃষিঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা

2

তদন্ত প্রতিবেদন দিতে ফের সময় নিলো সিআইডি

3

ভোলায় জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

4

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর ম

5

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মৃত্যু,

6

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

7

২৯০ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানলো সুপার টাইফুন ‘বাভি’

8

১৮ ঘণ্টার অভিযানে ফলস সিলিং থেকে গ্রেফতার প্রযোজক মামুন

9

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষাম

10

সংবিধান সংশোধন কিংবা সংস্কার: ‘বিরোধী দলের জন্য সবসময় দরজা খ

11

গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে পর্যটকবাহী বাস

12

ভোলায় নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

13

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

14

অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু

15

চার স্ত্রীর পর আরেক নারীর ঘরে আটক জামায়াত সমর্থক

16

‘তিশা আমাকে বাঁচাইও’ কেন আকুতি করছেন দীপা?

17

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি,

18

টেস্টের পর এসএসসি পরীক্ষার্থীরা কতটা সময় পাবে?

19

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অ

20