আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি!

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের আইনপ্রণেতাদের মধ্যে তীব্র হাতাহাতির ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম সিভিল জর্জিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করছিলেন। প্রতিবেদন শেষে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষের সংসদ সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

সিভিল জর্জিয়া বলছে, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় তিনি বলেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার প্রকৃত রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছে। তার বক্তব্যের পর ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষের সময় কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে ধাক্কাধাক্কি, মারামারি ও বাকবিতণ্ডা চলে। পরে সংসদের নিরাপত্তাকর্মীরা বিরোধী দলের সদস্যদের কক্ষ থেকে বের করে দেন। এ সময় সংসদের সরাসরি সম্প্রচারও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের ইরাকলি খেলাদজে ও বিরোধী দলের গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আরও অনেক সংসদ সদস্য এতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনার সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার পর সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়। আহতদের চিকিৎসার জন্য চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে দেখা যায়।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোয়ারের পানিতে প্লাবিত মনপুরার গুচ্ছগ্রাম, পানিবন্দী ৬০ পরি

1

পিংক বাস কী আসলেই মেয়াদোত্তীর্ণ, ব্যাখ্যা দিল বিআরটিসি

2

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

3

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্য

4

এখন থেকে আর ব্রেইন ড্রেইন নয়, আমরা চাই ব্রেইন ইন: জনপ্রশাসন

5

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ২দিন ছুটির সুযোগ

6

আগের গালিবাজদের মতো এদেরও জনগণ বিদায় দেবে

7

‘এটা শুধু জাদুঘর নয়, স্বৈরশাসকের দণ্ডের স্তূপ’

8

সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্

9

ছেলেকে চিকিৎসক, মেয়েকে নার্স বানানোর পর এসএসসি পাস করলেন বাব

10

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

11

চরফ্যাশনের আলোচিত সেই ঘটনায় তিনজন গ্রেফতার

12

ভোলা জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবার নেতৃবৃন্দের সাক্ষাৎ

13

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন ২ হল

14

কর্ণফুলী টানেলের আয় বাড়াতে ৩৩৬ কোটির বিকল্প সড়ক

15

ভোলায় যুব নেতৃত্ব উন্নয়ন বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্

16

সাধারণ মাথাব্যাথা নাকি হেড অ্যান্ড নেক ক্যানসারের সংকেত?

17

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চাল

18

আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে

19

সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ

20