আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

 

Brother IT Digital

চ্যানেল ভোলা : টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে রাঙ্গামাটির সঙ্গে বান্দরবান জেলার সরাসরি সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি পানির তীব্র চাপে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে রাঙ্গামাটির রাজস্থলীসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও নদীগুলোতে পানি অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে। একপর্যায়ে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে বান্দরবান–রাঙ্গামাটি সড়কের ব্রিজঘাট সেতুর একটি বড় অংশ ধসে যায়। এতে ওই সড়কে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে জরুরি রোগী পরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক না থাকায় ভোগান্তি আরও তীব্র হয়েছে।

অন্যদিকে, পানির চাপ সামলাতে না পেরে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই আশপাশের নিম্নাঞ্চল ও রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়। বহু বসতঘরে পানি ঢুকে পড়ায় মানুষ উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। পাশাপাশি ফসলি জমি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই তাদের এই পাহাড়ি ঢলের শিকার হতে হয়। কিন্তু এ নিয়ে কোনো স্থায়ী সমাধান বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

যোগাযোগ বিচ্ছিন্নতার বিষয়ে স্থানীয় পথচারী মো. আলী আকবর বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় দুই জেলার মানুষের চলাচল পুরোপুরি বন্ধ। রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। দ্রুত একটি বিকল্প ব্যবস্থা করা খুব জরুরি।’

হঠাৎ প্লাবনের বর্ণনা দিয়ে রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা মো. সুমন জানান, ‘রাতভর বৃষ্টি আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই বাঁধটি ভেঙে যায়। সকালে উঠে দেখি চারদিকে শুধু পানি। ঘরবাড়ি থেকে শুরু করে ফসল—সবই ক্ষতির মুখে পড়েছে। এখন সবচেয়ে বড় সংকট হলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া।’

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেন, ‘আমি নিজেই পরিবার নিয়ে পানিবন্দি অবস্থায় আছি। এর মধ্যেও সেতুটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা এবং অপ্রয়োজনে পাহাড়ি ঢল বা স্রোতের মধ্যে চলাচল না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলো ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জরুরি পুনর্বাসন কার্যক্রমের প্রস্তুতি শুরু করেছে।

আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব এলাকায় নতুন করে পাহাড়ধস, জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতর

1

চরফ্যাশনে জুলাই গণঅভ্যুত্থান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

2

ভোলায় ১১৮ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন, প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠ

3

মিছবাহের দশম স্ত্রী হতে চান জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

4

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না: ট্রাম্পের আফসোস

5

‘তরুণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে দেশ ও বিশ্বের সম্পদ হবে

6

চরফ্যাশনে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ছাত্রী হয়রানির অভিযোগ, উচ্

7

‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়েছেন পাভেল? যা জানা গেল

8

চরফ্যাশনে শিক্ষা কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ

9

হারিকেন নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে যা বললেন প্রধানমন্ত্রী

10

ম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, নেই বয়সসীমা

11

হানাহানি ও সংঘর্ষ নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে:

12

চরফ্যাশনে জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

13

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: পররাষ্ট

14

ভোলায় অটোরিকশা-নসিমনের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

15

শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

16

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

17

ভারত সরকারের কাছে ক্ষমা চাইলেন মার্ক জাকারবার্গ

18

সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখা নিয়ে স্পিকারের ক্ষোভ

19

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্য মন্ত্রী পার্থ

20