আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ৪ ডাকাতকে আটক করে কোস্টগার্ডের হাতে তুলে দিল জনগণ

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলা সদর উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দার (৫৫) ও তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

রোববার (১২ জুলাই) রাতে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ভোলা সদর থানার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন ফিরোজ জামাদ্দার ও তার সহযোগীদের আটক করে বিষয়টি তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডকে অবহিত করেন।

খবর পেয়ে রোববার দুপুর ৩টার দিকে কোস্টগার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় ফিরোজ জামাদ্দারসহ চারজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন— দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মো. ফয়সাল (২৫), একই এলাকার মো. ইব্রাহিম (২৫) এবং ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকার মো. কামাল (৩০)।

কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্

1

চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে সেবা থেকে বঞ্চিত

2

ব্যবসায়িক সিন্ডিকেটদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

3

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

4

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

5

ষোলো আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন: পপিকে জয়ের কটাক্

6

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

7

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

8

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

9

বিদেশে লোক পাঠানোর নামে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও তজুমদ্দিন

10

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

11

দক্ষিণ আইচায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

12

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

13

দুর্গাপূজায় স্কুল-কলেজে ৫ দিনের ছুটি, টানা ৭ দিন বন্ধ

14

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

15

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির

16

কোটিপতি হতে বান্ধবীর সঙ্গে পর্নো ভিডিও তৈরি, গ্রেপ্তার ৪

17

ভোলায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

18

“লাইভে বিস্ফোরক অভিযোগ দেবলীনার, জবাবে আদালতের ওপর আস্থা প্র

19

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

20