আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় মাইক্রোবাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার ইলিশায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জালাল আহম্মেদ (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এরআগে, একই দিন দুপুরে ভোলা-ইলিশা সড়কের ইলিশা রাস্তার মাথা এলাকায় মাইক্রোবাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জালাল আহম্মেদ ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমোনষা গ্রামের মৃত আফতার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচন্ড বৃষ্টির মধ্যে ভোলা থেকে ছেড়ে একটি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক জালাল আহম্মেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জালাল আহম্মেদের মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

1

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

2

‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজম

3

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

4

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও ব

5

হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, আটক ৪

6

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

7

বোরহানউদ্দিনে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর স্বর্ণালংকার ল

8

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

9

বাংলাদেশী কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

10

বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের

11

কিশোরের জামিন হয়নি, বিচারক বললেন, প্রশ্রয় দিলে বিত্তবানেরা ব

12

বডি স্প্রের তীব্র ঘ্রাণে অসুস্থ ১৫ শিক্ষার্থী, হাসপাতালে ভর্

13

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

14

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

15

স্থানীয় সরকার নির্বাচন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!

16

বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য

17

আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

18

চরফ্যাশনের ঢালচরে কৃষকদল সভাপতি নেছার উদ্দিনের গণসংযোগ

19

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

20