আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

 

Brother IT Digital

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আসিফ নজরুল সরকারের মধ্যে নানা জটিলতা তৈরি করেছেন এবং দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক ব্ক্তব্যে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।’

তিনি বলেন, ‘সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল আশ্বস্ত করেছিলেন। তিনি প্রতিশ্রুতি রাখেননি। আমি আসিফ নজরুলকে এ জন্য দেখতে পারি না। তিনি আমাকে বলেছিলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন।’

আসিফ নজরুলের বিরুদ্ধে সরকার গঠনের সময় বিভিন্ন বিষয়ে ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলার’ অভিযোগও করেন তিনি। তার দাবি, ঘোষণাপত্র, জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল নানা পরিবর্তনের চেষ্টা করেছিলেন।

এনসিপির এই নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুল বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন। সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে নেওয়া হয়নি এবং বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তিনি ভিড়তে গেলে সেদিন সরকারই গঠন হতো না।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্

1

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

2

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি

3

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

4

এবারও দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

5

চরফ্যাশন শিক্ষা কর্মকর্তার বদলি আদেশ নিয়ে নথি তলব

6

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

7

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন

8

দুপুর ১টার মধ্যে ১৪ জেলার ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবন

9

দৌলতখানে মাদক সরবরাহের অভিযোগে ‘পিচ্চি সজিব’ গ্রেপ্তার

10

কিডনিতে পাথর ঠেকাতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

11

কল সাইট, ভুয়া নিয়োগপত্র: ব্র্যাক স্কুলে চাকরির নামে প্রতার

12

ভোলায় এসে পৌঁছালেন তথ্য মন্ত্রী পার্থ

13

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেন ও ভোলা-বরিশাল সেতুর দাবিতে দক্ষ

14

লালমোহনে জেলের জালে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’, নিলামে ১১ হ

15

ভোলায় বৃদ্ধাশ্রমের প্রবীণদের সঙ্গে বসুন্ধরা শুভসংঘের আনন্দঘন

16

ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পি

17

গাইবান্ধায় বাড়ির আঙিনায় গাঁজার চাষ, যুবক গ্রেফতার

18

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে

19

মেট্রো স্টেশনের বড় পদে চাকরি পেল বিড়াল

20